বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নতুন সিনেমায় আলিয়ার সাথে জুটি বাঁধছেন শাহরুখ

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

নতুন সিনেমায় আলিয়ার সাথে জুটি বাঁধছেন শাহরুখ

বলিউডের রোমান্স কিংয়ের সঙ্গে চলতি প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর জুটি। আর সেই জুটির কারিগর যদি হন সঞ্জয় লীলা বানশালি তবে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে পৌঁছাবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমনই এক নতুন জল্পনা। পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটকে নিতে পারেন। শোনা যাচ্ছে আগে সালমান খানকে নিয়ে সিনেমাটির পরিকল্পনা থাকলেও সেটি আর এগোয়নি এবং নতুন করে এই প্রজেক্টে শাহরুখকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বানশালির আটকে যাওয়া সিনেমা ‘ইনশাআল্লাহ’র কাজ নতুন করে শুরু হতে পারে। আর এতেই শাহরুখ ও আলিয়া জুটিকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। বানশালির সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরোনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বলিউডের বাদশার। অন্যদিকে বানশালির প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে সবকিছু ঠিক থাকলে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোমান্স করতে দেখা যাবে বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর মতো চলচ্চিত্রে কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোমান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন এই সুপারস্টার এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নতুন সিনেমায় আলিয়ার সাথে জুটি বাঁধছেন শাহরুখ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

বলিউডের রোমান্স কিংয়ের সঙ্গে চলতি প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর জুটি। আর সেই জুটির কারিগর যদি হন সঞ্জয় লীলা বানশালি তবে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে পৌঁছাবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমনই এক নতুন জল্পনা। পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটকে নিতে পারেন। শোনা যাচ্ছে আগে সালমান খানকে নিয়ে সিনেমাটির পরিকল্পনা থাকলেও সেটি আর এগোয়নি এবং নতুন করে এই প্রজেক্টে শাহরুখকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বানশালির আটকে যাওয়া সিনেমা ‘ইনশাআল্লাহ’র কাজ নতুন করে শুরু হতে পারে। আর এতেই শাহরুখ ও আলিয়া জুটিকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। বানশালির সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরোনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বলিউডের বাদশার। অন্যদিকে বানশালির প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে সবকিছু ঠিক থাকলে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোমান্স করতে দেখা যাবে বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর মতো চলচ্চিত্রে কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোমান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন এই সুপারস্টার এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x