বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম
পাঠক: ১০৯ জন
প্রিন্ট ফটোকার্ড

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই নাটকেরই ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। 

দর্শকদের কাছে তিনি এখন ‘জাতীয় ফুপু’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির বিপুল জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। পর্দার চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের একটি অপ‚র্ণতা যেন প‚রণ করেছে বলে জানান তিনি। দীপা খন্দকার বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই নেই, তাই কখনো ‘ফুপু’ হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। এটি তার জন্য বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, গত দুই-তিন দশকে এমন ঘটনা তিনি দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে, পারিবারিক গল্পের প্রতি তাদের ভালোবাসা এখনো অটুট। নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে। দীপা বলেন, শুরুতে তারা বুঝতেই পারেননি যে নাটকটি এতটা দর্শকপ্রিয়তা পাবে। তবে দর্শকদের ভালোবাসাই এটিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত হওয়া এই নাটকে দীপার বিপরীতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। গল্পে তাদের উপস্থিতি নতুন আবেগ যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফাতেমা ফুপু’ চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই নাটকেরই ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। 

দর্শকদের কাছে তিনি এখন ‘জাতীয় ফুপু’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির বিপুল জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। পর্দার চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের একটি অপ‚র্ণতা যেন প‚রণ করেছে বলে জানান তিনি। দীপা খন্দকার বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই নেই, তাই কখনো ‘ফুপু’ হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। এটি তার জন্য বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, গত দুই-তিন দশকে এমন ঘটনা তিনি দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে, পারিবারিক গল্পের প্রতি তাদের ভালোবাসা এখনো অটুট। নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে। দীপা বলেন, শুরুতে তারা বুঝতেই পারেননি যে নাটকটি এতটা দর্শকপ্রিয়তা পাবে। তবে দর্শকদের ভালোবাসাই এটিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত হওয়া এই নাটকে দীপার বিপরীতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। গল্পে তাদের উপস্থিতি নতুন আবেগ যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফাতেমা ফুপু’ চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x