বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

উন্নয়ন সাংবাদিকতায় হাত মেলাল পিকেএসএফ ও ইআরএফ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

উন্নয়ন সাংবাদিকতায় হাত মেলাল পিকেএসএফ ও ইআরএফ
উন্নয়ন সাংবাদিকতার প্রসারে পিকেএসএফ ও ইআরএফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় । সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। জ্ঞান বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বুধবার পিকেএসএফ ভবন-১-এ প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফ সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এ ছাড়া পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম, গবেষণা, সমীক্ষা, উদ্ভাবন ও প্রকাশনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা এবং তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

পিকেএসএফের কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে ইআরএফ সদস্যদের জন্য মিডিয়া ভিজিট আয়োজনেও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উন্নয়ন সাংবাদিকতায় হাত মেলাল পিকেএসএফ ও ইআরএফ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। জ্ঞান বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বুধবার পিকেএসএফ ভবন-১-এ প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফ সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এ ছাড়া পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম, গবেষণা, সমীক্ষা, উদ্ভাবন ও প্রকাশনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা এবং তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

পিকেএসএফের কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে ইআরএফ সদস্যদের জন্য মিডিয়া ভিজিট আয়োজনেও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x