বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। নয়া দিগন্ত

গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে নয় কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মেহতাস হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মেহতাহার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহक সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত পরিশোধ করাসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, অনিশ্চিত ভবিষ্যতে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করছে। এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। এদিকে বীমার দাবি বাবদ অর্থের চেক হাতে পেয়ে চরম সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত গ্রাহকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে নয় কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মেহতাস হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মেহতাহার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহक সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত পরিশোধ করাসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, অনিশ্চিত ভবিষ্যতে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করছে। এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। এদিকে বীমার দাবি বাবদ অর্থের চেক হাতে পেয়ে চরম সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত গ্রাহকরা।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x