বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

২৬ কোটিতে ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য অপসারণ শুরু

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

২৬ কোটিতে ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য অপসারণ শুরু
ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে আজ মঙ্গলবার পুনঃখনন (ড্রেজিং) ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য সরাতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় হবে। প্রায় এক বছর ধরে এই খননকাজ চলার পর লেকের পানি শোধন, পাড় ও হাঁটার পথ সংস্কারসহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। রবীন্দ্র সরোবরের আদলে এখানে নজরুল সরোবর নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে আজ মঙ্গলবার পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকালে এই কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএসসিসি জানিয়েছে, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটিতে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা কাদা ও বর্জ্য জমেছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণ করা হবে এবং এ কাজে দুটি ভাসমান এক্সক্যাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তাঁর নির্বাচনী অঙ্গীকার ছিল এবং প্রধানমন্ত্রী এ–সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ধানমন্ডি লেক পুনরুদ্ধার ও আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নিয়েছে ডিএসসিসি। এর মধ্যে লেক ও অবকাঠামো সংস্কারে ৫০ কোটি এবং নজরুল সরোবর বা বিদ্রোহী চত্বর নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, লেক পরিষ্কারের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগ রাখার পাশাপাশি পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো সাজানো হবে।

পরিকল্পনা অনুযায়ী লেকের পাড় সুরক্ষা ও ঢাল স্থিতিশীল করার পাশাপাশি আধুনিক নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা হবে। হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাপ্রাচীর ও নিরাপত্তা রেলিং মেরামতের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও নির্দেশনামূলক সাইনবোর্ড বসানো হবে।

বিনোদনের জন্য তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট ও উন্মুক্ত ব্যায়ামাগার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উদ্ভিদের চিকিৎসার জন্য বিশেষায়িত ট্রি হাসপাতাল, নিরাপদ খাওয়ার পানি ও জনবান্ধব শৌচাগার করার কথা জানিয়েছে ডিএসসিসি।

কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে নির্মিত হবে নজরুল সরোবর। এখানে নজরুলসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার, গ্রিনরুম, বুক কর্নার, লাইব্রেরি ও তথ্যফলক থাকবে।

এই সাংস্কৃতিক পরিসরে কবির পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে করার কথা জানিয়েছে ডিএসসিসি। লেকের তলদেশ থেকে স্লাজ অপসারণ শেষ হওয়ার পর মূল সংস্কার ও নজরুল সরোবরের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২৬ কোটিতে ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য অপসারণ শুরু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য সরাতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় হবে। প্রায় এক বছর ধরে এই খননকাজ চলার পর লেকের পানি শোধন, পাড় ও হাঁটার পথ সংস্কারসহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। রবীন্দ্র সরোবরের আদলে এখানে নজরুল সরোবর নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে আজ মঙ্গলবার পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকালে এই কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএসসিসি জানিয়েছে, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটিতে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা কাদা ও বর্জ্য জমেছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণ করা হবে এবং এ কাজে দুটি ভাসমান এক্সক্যাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তাঁর নির্বাচনী অঙ্গীকার ছিল এবং প্রধানমন্ত্রী এ–সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ধানমন্ডি লেক পুনরুদ্ধার ও আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নিয়েছে ডিএসসিসি। এর মধ্যে লেক ও অবকাঠামো সংস্কারে ৫০ কোটি এবং নজরুল সরোবর বা বিদ্রোহী চত্বর নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, লেক পরিষ্কারের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগ রাখার পাশাপাশি পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো সাজানো হবে।

পরিকল্পনা অনুযায়ী লেকের পাড় সুরক্ষা ও ঢাল স্থিতিশীল করার পাশাপাশি আধুনিক নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা হবে। হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাপ্রাচীর ও নিরাপত্তা রেলিং মেরামতের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও নির্দেশনামূলক সাইনবোর্ড বসানো হবে।

বিনোদনের জন্য তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট ও উন্মুক্ত ব্যায়ামাগার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উদ্ভিদের চিকিৎসার জন্য বিশেষায়িত ট্রি হাসপাতাল, নিরাপদ খাওয়ার পানি ও জনবান্ধব শৌচাগার করার কথা জানিয়েছে ডিএসসিসি।

কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে নির্মিত হবে নজরুল সরোবর। এখানে নজরুলসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার, গ্রিনরুম, বুক কর্নার, লাইব্রেরি ও তথ্যফলক থাকবে।

এই সাংস্কৃতিক পরিসরে কবির পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে করার কথা জানিয়েছে ডিএসসিসি। লেকের তলদেশ থেকে স্লাজ অপসারণ শেষ হওয়ার পর মূল সংস্কার ও নজরুল সরোবরের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x