বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পৃথিবীর নিরাপদ সীমার ৭টিই অতিক্রম, বড় ঝুঁকিতে বিশ্ব

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

পৃথিবীর নিরাপদ সীমার ৭টিই অতিক্রম, বড় ঝুঁকিতে বিশ্ব

মানবসভ্যতার টিকে থাকা এবং পরিবেশগত স্থিতিশীলতার জন্য নির্ধারিত ‘সেফ অপারেটিং স্পেস’ থেকে পৃথিবী আশঙ্কাজনকভাবে দূরে সরে যাচ্ছে। বৈশ্বিক বিজ্ঞানীদের সর্বশেষ এক যৌথ মূল্যায়ন অনুযায়ী, পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ৯টি মৌলিক সীমার মধ্যে ৭টিই ইতোমধ্যে অতিক্রম করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম 'এনডিটিভি'-এর বরাতে জানা যায়, ২০২৬ সালের ‘প্লানেটারি হেলথ চেক’ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে।

জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের অধীনে 'প্লানেটারি বাউন্ডারিজ সাইন্স ল্যাব'-এর ৬০ জনেরও বেশি আন্তর্জাতিক জলবায়ুবিজ্ঞানী যৌথভাবে এই নিবিড় গবেষণাটি পরিচালনা করেন। মানবজীবনের বাসযোগ্যতা নিশ্চিত রাখতে ২০০৯ সালে বিজ্ঞানীরা এই ৯টি সীমানা নির্ধারণ করেছিলেন। বর্তমানে জলবায়ু পরিবর্তন, জীবমণ্ডলের অখণ্ডতা, ভূমি ব্যবস্থার পরিবর্তন, মিঠা পানির পরিবর্তন এবং জৈবরাসায়নিক প্রবাহের মতো গুরুত্বপূর্ণ সীমাগুলো লঙ্ঘিত হয়েছে।

এছাড়াও সিনথেটিক রাসায়নিক ও প্লাস্টিকসহ নতুন দূষণকারী পদার্থ এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধি—যা এবারই প্রথম নির্ধারিত নিরাপদ মাত্রা ছাড়িয়েছে—এই তালিকায় রয়েছে। তবে বিজ্ঞানীরা জানান যে স্ট্র্যাটোস্ফেরিক ওজোন স্তরের ক্ষয় এবং বায়ুমণ্ডলীয় অ্যারোসলের ঘনত্ব এখনো পুরোপুরি বিপদসীমায় পৌঁছায়নি। আন্তর্জাতিক চুক্তির প্রভাবে ওজোন স্তরের কিছুটা উন্নতি লক্ষ করা গেছে, যদিও নির্দিষ্ট কিছু অঞ্চলে অ্যারোসলের প্রভাব রয়ে গেছে।

গবেষকদের মতে, কোনো সীমা অতিক্রম করার অর্থ এই নয় যে মুহূর্তের মধ্যে কোনো বিপর্যয় ঘটবে, তবে এটি প্রাকৃতিক ব্যবস্থাকে ‘টিপিং পয়েন্টে’ নিয়ে যায়। বিশেষ করে আমাজন রেইনফরেস্ট, বৈশ্বিক জলাভূমি এবং মহাসাগরগুলোর ওপর মানুষের অতিরিক্ত চাপ পুরো গ্রহের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। তবে বিজ্ঞানীরা আশার বাণী শুনিয়ে উল্লেখ করেন যে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বর্জ্য নিয়ন্ত্রণ করলে পৃথিবীকে পুনরায় নিরাপদ করা সম্ভব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পৃথিবীর নিরাপদ সীমার ৭টিই অতিক্রম, বড় ঝুঁকিতে বিশ্ব

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মানবসভ্যতার টিকে থাকা এবং পরিবেশগত স্থিতিশীলতার জন্য নির্ধারিত ‘সেফ অপারেটিং স্পেস’ থেকে পৃথিবী আশঙ্কাজনকভাবে দূরে সরে যাচ্ছে। বৈশ্বিক বিজ্ঞানীদের সর্বশেষ এক যৌথ মূল্যায়ন অনুযায়ী, পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ৯টি মৌলিক সীমার মধ্যে ৭টিই ইতোমধ্যে অতিক্রম করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম 'এনডিটিভি'-এর বরাতে জানা যায়, ২০২৬ সালের ‘প্লানেটারি হেলথ চেক’ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে।

জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের অধীনে 'প্লানেটারি বাউন্ডারিজ সাইন্স ল্যাব'-এর ৬০ জনেরও বেশি আন্তর্জাতিক জলবায়ুবিজ্ঞানী যৌথভাবে এই নিবিড় গবেষণাটি পরিচালনা করেন। মানবজীবনের বাসযোগ্যতা নিশ্চিত রাখতে ২০০৯ সালে বিজ্ঞানীরা এই ৯টি সীমানা নির্ধারণ করেছিলেন। বর্তমানে জলবায়ু পরিবর্তন, জীবমণ্ডলের অখণ্ডতা, ভূমি ব্যবস্থার পরিবর্তন, মিঠা পানির পরিবর্তন এবং জৈবরাসায়নিক প্রবাহের মতো গুরুত্বপূর্ণ সীমাগুলো লঙ্ঘিত হয়েছে।

এছাড়াও সিনথেটিক রাসায়নিক ও প্লাস্টিকসহ নতুন দূষণকারী পদার্থ এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধি—যা এবারই প্রথম নির্ধারিত নিরাপদ মাত্রা ছাড়িয়েছে—এই তালিকায় রয়েছে। তবে বিজ্ঞানীরা জানান যে স্ট্র্যাটোস্ফেরিক ওজোন স্তরের ক্ষয় এবং বায়ুমণ্ডলীয় অ্যারোসলের ঘনত্ব এখনো পুরোপুরি বিপদসীমায় পৌঁছায়নি। আন্তর্জাতিক চুক্তির প্রভাবে ওজোন স্তরের কিছুটা উন্নতি লক্ষ করা গেছে, যদিও নির্দিষ্ট কিছু অঞ্চলে অ্যারোসলের প্রভাব রয়ে গেছে।

গবেষকদের মতে, কোনো সীমা অতিক্রম করার অর্থ এই নয় যে মুহূর্তের মধ্যে কোনো বিপর্যয় ঘটবে, তবে এটি প্রাকৃতিক ব্যবস্থাকে ‘টিপিং পয়েন্টে’ নিয়ে যায়। বিশেষ করে আমাজন রেইনফরেস্ট, বৈশ্বিক জলাভূমি এবং মহাসাগরগুলোর ওপর মানুষের অতিরিক্ত চাপ পুরো গ্রহের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। তবে বিজ্ঞানীরা আশার বাণী শুনিয়ে উল্লেখ করেন যে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বর্জ্য নিয়ন্ত্রণ করলে পৃথিবীকে পুনরায় নিরাপদ করা সম্ভব।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x