বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কৃতী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্বপ্নসারথী

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম

কৃতী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্বপ্নসারথী
‘স্বপ্নসারথী’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন ড. মো. জকরিয়া। ৬ অক্টোবর ২০২৬ছবি: প্রথম আলো

প্রতিকূলতা জয় করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘স্বপ্নসারথী’। মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘স্বপ্নসারথী: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের সংগ্রাম ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে।

আয়োজনের উদ্বোধন করেন স্বপ্নসারথীর প্রধান উপদেষ্টা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল আউয়াল। উদ্বোধনী বক্তব্যে তিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে মসৃণ করতে এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক শিক্ষার্থীদের ভয় জয় করে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনসংগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিকূল পরিবেশ বা আর্থিক অসচ্ছলতা নয়; বরং অধ্যবসায়, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার মানসিকতাই মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মো. জকরিয়া বলেন, প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখা অব্যাহত রাখতে হবে এবং অর্জিত শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারণ করতে কেবল একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর একটি কার্যকর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কৃতী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্বপ্নসারথী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিকূলতা জয় করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘স্বপ্নসারথী’। মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘স্বপ্নসারথী: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের সংগ্রাম ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে।

আয়োজনের উদ্বোধন করেন স্বপ্নসারথীর প্রধান উপদেষ্টা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল আউয়াল। উদ্বোধনী বক্তব্যে তিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে মসৃণ করতে এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক শিক্ষার্থীদের ভয় জয় করে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনসংগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিকূল পরিবেশ বা আর্থিক অসচ্ছলতা নয়; বরং অধ্যবসায়, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার মানসিকতাই মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মো. জকরিয়া বলেন, প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখা অব্যাহত রাখতে হবে এবং অর্জিত শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারণ করতে কেবল একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর একটি কার্যকর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x