বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ফরিদাবাদে এক মাসে হচ্ছে নতুন খেলার মাঠ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

ফরিদাবাদে এক মাসে হচ্ছে নতুন খেলার মাঠ
ফরিদাবাদ আইজি গেট এলাকায় সরকারি এই জায়গায় ছিল অবৈধ স্থাপনা। সম্প্রতি সেসব উচ্ছেদ করা হয়। ৮ অক্টোবরছবি: ডিএসসিসির সৌজন্যে

রাজধানীর ফরিদাবাদে দখল থেকে উদ্ধার করা সরকারি জায়গায় শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে মাঠ নির্মাণ শেষ করে তিনি নিজেই সেটি উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় সম্প্রতি সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সংস্থাটির দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। আবদুস সালাম জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রাখার ফলে সেখানে মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র গড়ে উঠেছিল। উচ্ছেদের মাধ্যমে এলাকাবাসী দীর্ঘদিনের একটি বিষফোড়া থেকে মুক্তি পেয়েছেন এবং এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে।

উদ্ধার করা জায়গায় খেলার মাঠ ছাড়াও সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। পর্যাপ্ত জায়গা পাওয়া গেলে সেখানে একটি কমিউনিটি সেন্টারও নির্মাণ করা হতে পারে। সরকারি জায়গা উদ্ধারে সহযোগিতা করায় ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান আবদুস সালাম।

অনুষ্ঠানে ৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজের হিসাব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক জানান, ওয়ার্ডটিতে বর্তমানে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে এই ওয়ার্ডে ১৫ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক কলোনি ও আশপাশ এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। উদ্ধার করা সরকারি জায়গায় তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং মশার লার্ভা ধ্বংসে পরিচালিত কার্যক্রমেও অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফরিদাবাদে এক মাসে হচ্ছে নতুন খেলার মাঠ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ফরিদাবাদে দখল থেকে উদ্ধার করা সরকারি জায়গায় শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে মাঠ নির্মাণ শেষ করে তিনি নিজেই সেটি উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় সম্প্রতি সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সংস্থাটির দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। আবদুস সালাম জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রাখার ফলে সেখানে মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র গড়ে উঠেছিল। উচ্ছেদের মাধ্যমে এলাকাবাসী দীর্ঘদিনের একটি বিষফোড়া থেকে মুক্তি পেয়েছেন এবং এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে।

উদ্ধার করা জায়গায় খেলার মাঠ ছাড়াও সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। পর্যাপ্ত জায়গা পাওয়া গেলে সেখানে একটি কমিউনিটি সেন্টারও নির্মাণ করা হতে পারে। সরকারি জায়গা উদ্ধারে সহযোগিতা করায় ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান আবদুস সালাম।

অনুষ্ঠানে ৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজের হিসাব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক জানান, ওয়ার্ডটিতে বর্তমানে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে এই ওয়ার্ডে ১৫ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক কলোনি ও আশপাশ এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। উদ্ধার করা সরকারি জায়গায় তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং মশার লার্ভা ধ্বংসে পরিচালিত কার্যক্রমেও অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
ফরিদাবাদে এক মাসে হচ্ছে নতুন খেলার মাঠ
0:00 / 0:00
1x