বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ফরিদপুরে শুরু হলো জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

ফরিদপুরে শুরু হলো জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কৃষ্ণনগর ডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হানিফ মণ্ডল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মদন গোপাল সাহা ও সুকুমার চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শিকদার একাডেমি, গোপালগঞ্জ এবং রংপুর জয় স্পোর্টিং ক্লাব, রংপুর। দুই দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠকসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফরিদপুরে শুরু হলো জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কৃষ্ণনগর ডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হানিফ মণ্ডল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মদন গোপাল সাহা ও সুকুমার চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শিকদার একাডেমি, গোপালগঞ্জ এবং রংপুর জয় স্পোর্টিং ক্লাব, রংপুর। দুই দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠকসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x