বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই হালাল পণ্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই হালাল পণ্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব
অনুষ্ঠানে অতিথিরা। বাসস

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই বিদ্যমান ব্যবস্থাকে পুনর্বিন্যাসের মাধ্যমে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন যথাযথ হালাল সনদ ও প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃতি। শনিবার রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এর উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির। পরে বিসিআই সভাপতি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন এবং উপস্থিত অতিথিদের মধ্যে জার্নালের কপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো: শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন। বক্তারা বিসিআইয়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে রফতানি বহুমুখীকরণের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক ও বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। শেষে বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই হালাল পণ্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই বিদ্যমান ব্যবস্থাকে পুনর্বিন্যাসের মাধ্যমে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন যথাযথ হালাল সনদ ও প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃতি। শনিবার রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এর উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির। পরে বিসিআই সভাপতি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন এবং উপস্থিত অতিথিদের মধ্যে জার্নালের কপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো: শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন। বক্তারা বিসিআইয়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে রফতানি বহুমুখীকরণের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক ও বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। শেষে বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x