বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। সভায় তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এমপি মহোদয় বলেন, যুব সমাজকে বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের স্পটগুলো চিহ্নিত করে অভিযান জোরদার এবং কিশোর গ্যাংয়ের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। এছাড়া সার ব্যবস্থাপনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি অবিলম্বে যোগ্য ব্যক্তিদের লাইসেন্স দেওয়ার দাবি জানান।

বাঁশখালীর বহুল কাঙ্ক্ষিত এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চাম্বল) সড়কের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, দ্রুত অধিগ্রহণ শেষ হলে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি ডেঙ্গু ও হামের প্রকোপ রোধে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পৃথক সেল গঠন এবং বিশেষ কেয়ার নিশ্চিত করার তাগিদ দেন।

উক্ত সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। সভায় তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এমপি মহোদয় বলেন, যুব সমাজকে বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের স্পটগুলো চিহ্নিত করে অভিযান জোরদার এবং কিশোর গ্যাংয়ের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। এছাড়া সার ব্যবস্থাপনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি অবিলম্বে যোগ্য ব্যক্তিদের লাইসেন্স দেওয়ার দাবি জানান।

বাঁশখালীর বহুল কাঙ্ক্ষিত এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চাম্বল) সড়কের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, দ্রুত অধিগ্রহণ শেষ হলে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি ডেঙ্গু ও হামের প্রকোপ রোধে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পৃথক সেল গঠন এবং বিশেষ কেয়ার নিশ্চিত করার তাগিদ দেন।

উক্ত সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x