বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শিগগিরই আইপিও নীতিমালার খসড়া প্রকাশ করবে বিএসইসি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

শিগগিরই আইপিও নীতিমালার খসড়া প্রকাশ করবে বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংগৃহীত

পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনমত গ্রহণের জন্য আগামী দু’এক দিনের মধ্যেই এর খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও গভীরতা বাড়াতে আইপিও নীতিমালা সংস্কারসহ ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিএসইসির কমিশনার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কোম্পানির আর্থিক তথ্য যাচাই ও মৌলভিত্তি বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি বা যাচাইহীন তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি। পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, গণমাধ্যম এবং বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বাসস

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শিগগিরই আইপিও নীতিমালার খসড়া প্রকাশ করবে বিএসইসি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনমত গ্রহণের জন্য আগামী দু’এক দিনের মধ্যেই এর খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও গভীরতা বাড়াতে আইপিও নীতিমালা সংস্কারসহ ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিএসইসির কমিশনার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কোম্পানির আর্থিক তথ্য যাচাই ও মৌলভিত্তি বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি বা যাচাইহীন তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি। পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, গণমাধ্যম এবং বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বাসস

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x