বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিদ্যুৎ খাতের উন্নয়নে অর্থায়ন করবে চীনের এক্সিম ব্যাংক

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

বিদ্যুৎ খাতের উন্নয়নে অর্থায়ন করবে চীনের এক্সিম ব্যাংক
বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে চীনের এক্সিম ব্যাংক। সংগৃহীত

বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীনের এক্সিম ব্যাংক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে বৈঠক করেছেন চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং। বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জিটুজি গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ জিটুজি গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করতে একমত হয়। এছাড়া বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরো শক্তিশালী ও স্থিতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয়পক্ষ সম্মত হয়েছে।

জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী পায়রা বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ ও ডিপিডিসির নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়ন চান। নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৬-এর আওতায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ তুলে ধরে তিনি ভবিষ্যৎ প্রকল্পের অর্থায়ন দ্রুত করার আহ্বান জানান।

চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তিনি সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে এনবিআর-এর শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ খাতের উন্নয়নে অর্থায়ন করবে চীনের এক্সিম ব্যাংক

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীনের এক্সিম ব্যাংক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে বৈঠক করেছেন চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং। বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জিটুজি গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ জিটুজি গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করতে একমত হয়। এছাড়া বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরো শক্তিশালী ও স্থিতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয়পক্ষ সম্মত হয়েছে।

জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী পায়রা বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ ও ডিপিডিসির নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়ন চান। নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৬-এর আওতায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ তুলে ধরে তিনি ভবিষ্যৎ প্রকল্পের অর্থায়ন দ্রুত করার আহ্বান জানান।

চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তিনি সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে এনবিআর-এর শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x