বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নবীনগরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জেলা প্রশাসকের

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম

নবীনগরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জেলা প্রশাসকের

মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সুস্থ সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এই প্রধান অতিথির বক্তব্য দেন।

‘মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আবু সাঈদ আরও বলেন, মাদক একজন মানুষের জীবনকে বিপর্যস্ত করার পাশাপাশি তার পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ঝুঁকিতে পড়লে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মাদক থেকে দূরে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম ক্ষেত্র। তাই নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের ঝুঁকিতে পড়লে তাকে অবহেলা কিংবা অপমান না করে সহমর্মিতা ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও প্রভাষক বাকির আহম্মেদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নবীনগরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সুস্থ সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এই প্রধান অতিথির বক্তব্য দেন।

‘মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আবু সাঈদ আরও বলেন, মাদক একজন মানুষের জীবনকে বিপর্যস্ত করার পাশাপাশি তার পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ঝুঁকিতে পড়লে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মাদক থেকে দূরে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম ক্ষেত্র। তাই নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের ঝুঁকিতে পড়লে তাকে অবহেলা কিংবা অপমান না করে সহমর্মিতা ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও প্রভাষক বাকির আহম্মেদ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x