বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আগামীকালের সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

আগামীকালের সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার
ব্যাংক ও শেয়ারবাজার। সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকবে। মূলত দুর্গাপূজার সরকারি ছুটির সাথে সমন্বয় করতেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী সপ্তাহে দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ব্যাংক ও সরকারি অফিস টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত দুর্গাপূজার তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।

সব মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সব ব্যাংকের লেনদেন ও দাফতরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ অক্টোবরের (বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটির বিপরীতেই আগামীকাল শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ও পূজার ছুটি সমন্বয় করে এই কার্যদিবস পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি করে। ফলে আগামীকাল ব্যাংক ও শেয়ারবাজারে অন্যান্য সাধারণ কর্মদিবসের মতোই স্বাভাবিক লেনদেন ও দাফতরিক কার্যক্রম পরিচালিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আগামীকালের সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকবে। মূলত দুর্গাপূজার সরকারি ছুটির সাথে সমন্বয় করতেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী সপ্তাহে দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ব্যাংক ও সরকারি অফিস টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত দুর্গাপূজার তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।

সব মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সব ব্যাংকের লেনদেন ও দাফতরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ অক্টোবরের (বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটির বিপরীতেই আগামীকাল শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ও পূজার ছুটি সমন্বয় করে এই কার্যদিবস পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি করে। ফলে আগামীকাল ব্যাংক ও শেয়ারবাজারে অন্যান্য সাধারণ কর্মদিবসের মতোই স্বাভাবিক লেনদেন ও দাফতরিক কার্যক্রম পরিচালিত হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x