বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঋণ পরিশোধের চাপ সামলাতে সহজ শর্তে অর্থায়নের তাগিদ আইএমএফের

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

ঋণ পরিশোধের চাপ সামলাতে সহজ শর্তে অর্থায়নের তাগিদ আইএমএফের
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংগৃহীত

মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের কারণে নিম্ন আয়ের দেশগুলোর ওপর ঋণ পরিশোধের চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এসব দেশের রাজস্ব আয়ের যে অংশ ঋণ পরিশোধে ব্যয় হয়, তা গত কয়েক বছরে ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পুনর্গঠন দ্রুত ও কার্যকর করা এবং সহজ শর্তে আর্থিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শনিবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ষষ্ঠ দিনের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। অনুষ্ঠানে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান উপস্থিত ছিলেন এবং ব্রিফিংটি সঞ্চালনা করেন আইএমএফের যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজাক।

ব্রিফিংয়ে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিম্ন আয়ের দেশগুলোর সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতি অনেকটা করের মতো। মানুষ এখন অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি থেকে পরিত্রাণ চায়। এ জন্য সরকারকে সুস্পষ্ট নীতি গ্রহণ করতে হবে এবং বেসরকারি খাতের ব্যবসা সম্প্রসারণে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি সহায়তা তহবিলের (পিআরজিটি) আওতায় সহজ শর্তে ঋণ দেওয়ার সক্ষমতা আগের চেয়ে তিন গুণের বেশি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি জানান।

জর্জিয়েভা আরও উল্লেখ করেন, যেসব দেশের ঋণ পুনর্গঠন প্রয়োজন, তাদের ক্ষেত্রে জি-২০-এর কমন ফ্রেমওয়ার্কের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে যেসব দেশের ঋণ দীর্ঘমেয়াদে টেকসই হলেও তাৎক্ষণিক আর্থিক সঙ্কট রয়েছে, তাদের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগ টানতে নীতিসহায়তা দিতে হবে।

এদিকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না বাড়লে উন্নয়ন ব্যয় ও ঋণের কিস্তি পরিশোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে বৈশ্বিক সুদের হার, জ্বালানির আন্তর্জাতিক বাজার এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামা বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়িয়ে দিতে পারে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয়, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি। ঋণ পরিশোধের ঝুঁকি এড়াতে নতুন অর্থায়নের পাশাপাশি ঋণের কার্যকর ব্যবহার, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতা রক্ষার ওপর তাগিদ দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঋণ পরিশোধের চাপ সামলাতে সহজ শর্তে অর্থায়নের তাগিদ আইএমএফের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের কারণে নিম্ন আয়ের দেশগুলোর ওপর ঋণ পরিশোধের চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এসব দেশের রাজস্ব আয়ের যে অংশ ঋণ পরিশোধে ব্যয় হয়, তা গত কয়েক বছরে ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পুনর্গঠন দ্রুত ও কার্যকর করা এবং সহজ শর্তে আর্থিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শনিবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ষষ্ঠ দিনের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। অনুষ্ঠানে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান উপস্থিত ছিলেন এবং ব্রিফিংটি সঞ্চালনা করেন আইএমএফের যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজাক।

ব্রিফিংয়ে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিম্ন আয়ের দেশগুলোর সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতি অনেকটা করের মতো। মানুষ এখন অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি থেকে পরিত্রাণ চায়। এ জন্য সরকারকে সুস্পষ্ট নীতি গ্রহণ করতে হবে এবং বেসরকারি খাতের ব্যবসা সম্প্রসারণে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি সহায়তা তহবিলের (পিআরজিটি) আওতায় সহজ শর্তে ঋণ দেওয়ার সক্ষমতা আগের চেয়ে তিন গুণের বেশি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি জানান।

জর্জিয়েভা আরও উল্লেখ করেন, যেসব দেশের ঋণ পুনর্গঠন প্রয়োজন, তাদের ক্ষেত্রে জি-২০-এর কমন ফ্রেমওয়ার্কের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে যেসব দেশের ঋণ দীর্ঘমেয়াদে টেকসই হলেও তাৎক্ষণিক আর্থিক সঙ্কট রয়েছে, তাদের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগ টানতে নীতিসহায়তা দিতে হবে।

এদিকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না বাড়লে উন্নয়ন ব্যয় ও ঋণের কিস্তি পরিশোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে বৈশ্বিক সুদের হার, জ্বালানির আন্তর্জাতিক বাজার এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামা বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়িয়ে দিতে পারে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয়, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি। ঋণ পরিশোধের ঝুঁকি এড়াতে নতুন অর্থায়নের পাশাপাশি ঋণের কার্যকর ব্যবহার, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতা রক্ষার ওপর তাগিদ দেওয়া হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x