বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের প্রতিবেদন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের প্রতিবেদন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও উন্নত হয়েছে। গত ১৪ অক্টোবর ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংস্থাটির কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তিন কর্মকর্তা গত ৭ থেকে ১৫ জুন ঢাকা সফর করে এই প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের তুলনায় সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলো এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে দুর্নীতি, পুলিশের জবাবদিহি এবং গণ-অভ্যুত্থানের পর প্রস্তাবিত ব্যাপক সংস্কারগুলোর সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিভিন্ন দল সভা-সমাবেশ ও সরকারের সমালোচনা করতে পারলেও স্থানীয় পর্যায়ে এখনো কিছু রাজনৈতিক সহিংসতা ঘটছে।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে বিরূপ মনোভাব রয়েছে। তবে দুর্নীতি বা দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিলেন না—এমন সাধারণ সমর্থকেরা নিজ এলাকায় থাকতে পারলেও প্রকাশ্যে সমর্থন জানালে হয়রানির মুখে পড়ছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২১ হাজারের বেশি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে এবং পুরোনো মামলাগুলোর পর্যালোচনার কাজ এখনো চলছে।

সাবেক সরকারের সময় ও আন্দোলনের ঘটনায় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সাধারণ আদালতে ফৌজদারি মামলার মুখোমুখি রয়েছেন। এই প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। ব্রিটিশ হোম অফিসের এই দলটি ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষ ছাড়াও পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের প্রতিবেদন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও উন্নত হয়েছে। গত ১৪ অক্টোবর ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংস্থাটির কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তিন কর্মকর্তা গত ৭ থেকে ১৫ জুন ঢাকা সফর করে এই প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের তুলনায় সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলো এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে দুর্নীতি, পুলিশের জবাবদিহি এবং গণ-অভ্যুত্থানের পর প্রস্তাবিত ব্যাপক সংস্কারগুলোর সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিভিন্ন দল সভা-সমাবেশ ও সরকারের সমালোচনা করতে পারলেও স্থানীয় পর্যায়ে এখনো কিছু রাজনৈতিক সহিংসতা ঘটছে।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে বিরূপ মনোভাব রয়েছে। তবে দুর্নীতি বা দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিলেন না—এমন সাধারণ সমর্থকেরা নিজ এলাকায় থাকতে পারলেও প্রকাশ্যে সমর্থন জানালে হয়রানির মুখে পড়ছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২১ হাজারের বেশি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে এবং পুরোনো মামলাগুলোর পর্যালোচনার কাজ এখনো চলছে।

সাবেক সরকারের সময় ও আন্দোলনের ঘটনায় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সাধারণ আদালতে ফৌজদারি মামলার মুখোমুখি রয়েছেন। এই প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। ব্রিটিশ হোম অফিসের এই দলটি ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষ ছাড়াও পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x