বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে, ২৭ অক্টোবর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না। যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায় এবং যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে, ইতিহাসে তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে রুহুল কবির রিজভী জানান, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাত কঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না। যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায় এবং যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে, ইতিহাসে তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে রুহুল কবির রিজভী জানান, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাত কঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x