বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভূমি খাতে স্বচ্ছতা ফেরাতে সরকার কাজ করছে: ভূমিমন্ত্রী

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

ভূমি খাতে স্বচ্ছতা ফেরাতে সরকার কাজ করছে: ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অল্প সময়ের মধ্যে ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভূমিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন স্থানে পরিবারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে পুরো ভূমি ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করা হচ্ছে। জমির মালিকানা, হস্তান্তর ও কেনাবেচায় স্বচ্ছতা আনতে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের তদারকির পাশাপাশি সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেবার মান যাচাইয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজেরাও সরাসরি ফোনে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নাগরিকদের ভোগান্তিহীন সেবা দিতে প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে প্রায় এক হাজার ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। পল্টনে প্রায় দুই মাসের মধ্যে দ্বিতীয় নাগরিক ভূমিসেবা কেন্দ্রটি চালু করা হলো, যেখানে বিনামূল্যে স্বয়ংক্রিয় সেবা ব্যবহারের পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ পাওয়া যাবে। খুব দ্রুত প্রতিটি জেলায় এ ধরনের কেন্দ্র চালু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভূমি খাতে স্বচ্ছতা ফেরাতে সরকার কাজ করছে: ভূমিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অল্প সময়ের মধ্যে ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভূমিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন স্থানে পরিবারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে পুরো ভূমি ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করা হচ্ছে। জমির মালিকানা, হস্তান্তর ও কেনাবেচায় স্বচ্ছতা আনতে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের তদারকির পাশাপাশি সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেবার মান যাচাইয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজেরাও সরাসরি ফোনে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নাগরিকদের ভোগান্তিহীন সেবা দিতে প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে প্রায় এক হাজার ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। পল্টনে প্রায় দুই মাসের মধ্যে দ্বিতীয় নাগরিক ভূমিসেবা কেন্দ্রটি চালু করা হলো, যেখানে বিনামূল্যে স্বয়ংক্রিয় সেবা ব্যবহারের পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ পাওয়া যাবে। খুব দ্রুত প্রতিটি জেলায় এ ধরনের কেন্দ্র চালু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x