বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণ, অংশ নিলেন ১৫ হাজার মানুষ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণ, অংশ নিলেন ১৫ হাজার মানুষ

চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরে প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সেনাবাহিনী, বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।

নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে র‍্যালি শেষে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সেনাবাহিনীর প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গাছ লাগানোর পাশাপাশি চারাগুলো বাঁচিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গাছ লাগানোর পর সেগুলো বেঁচে না থাকলে সব উদ্যোগই নিষ্ফল হবে। চারার সুরক্ষায় বেড়া দেওয়া এবং বিভিন্ন পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণ, অংশ নিলেন ১৫ হাজার মানুষ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরে প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সেনাবাহিনী, বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।

নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে র‍্যালি শেষে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সেনাবাহিনীর প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গাছ লাগানোর পাশাপাশি চারাগুলো বাঁচিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গাছ লাগানোর পর সেগুলো বেঁচে না থাকলে সব উদ্যোগই নিষ্ফল হবে। চারার সুরক্ষায় বেড়া দেওয়া এবং বিভিন্ন পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x