বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্ব: জামায়াত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্ব: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

মাদকবিরোধী অভিযানের নামে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশরাক হোসেনের এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রোববার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও আইনবিরোধী। ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা করেছেন অভিযোগ করে জামায়াতের বিবৃতিতে বলা হয়, তিনি এ কর্মকাণ্ডের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন।

এ ঘটনায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে প্রতিকার চেয়ে বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় হওয়া জরুরি। তাঁর এমন কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরও উৎসাহিত করবে এবং জনগণ তা ভালোভাবে নেবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, জনসচেতনতা বাড়ানো এবং জনবান্ধব পদ্ধতিতে অপরাধ দমনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছে, তা আমাদের হতাশ করেছে। তিনি মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন এবং এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সরকার মাদকবিরোধী অভিযানের ঘোষণা দিলেও দলের নেতা-কর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই তাদের রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে এবং সরকার ও প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্ব: জামায়াত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মাদকবিরোধী অভিযানের নামে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশরাক হোসেনের এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রোববার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও আইনবিরোধী। ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা করেছেন অভিযোগ করে জামায়াতের বিবৃতিতে বলা হয়, তিনি এ কর্মকাণ্ডের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন।

এ ঘটনায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে প্রতিকার চেয়ে বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় হওয়া জরুরি। তাঁর এমন কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরও উৎসাহিত করবে এবং জনগণ তা ভালোভাবে নেবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, জনসচেতনতা বাড়ানো এবং জনবান্ধব পদ্ধতিতে অপরাধ দমনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছে, তা আমাদের হতাশ করেছে। তিনি মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন এবং এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সরকার মাদকবিরোধী অভিযানের ঘোষণা দিলেও দলের নেতা-কর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই তাদের রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে এবং সরকার ও প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x