বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চন্দনাইশে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

চন্দনাইশে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে সোমবার বিকেল ৪টায় উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে এই সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সতর্ক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম শিকদার কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন। পাশাপাশি অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের কথা উল্লেখ করেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার। এছাড়া প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস এবং যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, আকতার সানজিদা জাফর পপি, ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া ও যুবদল নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন। সভা শেষে যথাসময়ে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চন্দনাইশে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে সোমবার বিকেল ৪টায় উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে এই সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সতর্ক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম শিকদার কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন। পাশাপাশি অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের কথা উল্লেখ করেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার। এছাড়া প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস এবং যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, আকতার সানজিদা জাফর পপি, ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া ও যুবদল নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন। সভা শেষে যথাসময়ে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x