বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরির ঘোষণা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ এএম

তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরির ঘোষণা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের উপহার ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ১৯ অক্টোবর ২০২৬ছবি: ডিএসসিসির সৌজন্যে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পাশাপাশি দুই সম্প্রদায়ের পূজা উদ্‌যাপন কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয় এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশি এবং তাঁদের সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব নাগরিকের সমান অধিকারের আদর্শেই বিশ্বাস করে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে স্থায়ী ভবন নির্মাণ, পানির সমস্যার সমাধান এবং তাঁদের জন্য একটি মন্দির নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরির ঘোষণা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পাশাপাশি দুই সম্প্রদায়ের পূজা উদ্‌যাপন কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয় এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশি এবং তাঁদের সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব নাগরিকের সমান অধিকারের আদর্শেই বিশ্বাস করে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে স্থায়ী ভবন নির্মাণ, পানির সমস্যার সমাধান এবং তাঁদের জন্য একটি মন্দির নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x