বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শাহজালালে লাইভ ব্যাগেজে সন্তুষ্ট যাত্রীরা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

শাহজালালে লাইভ ব্যাগেজে সন্তুষ্ট যাত্রীরা

হ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তারা। যাত্রীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লাগেজ প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। আজ আপনারা এর সফল বাস্তবায়ন দেখতে পাচ্ছেন। মন্ত্রী আরও জানান, যাত্রীরা তাকে জানিয়েছেন তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ পেয়েছেন। তবে ভবিষ্যতেও এই সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন যাত্রীরা, কারণ যাত্রীসেবার মান বজায় রাখা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে এই রুটে আবারও ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে।

বিমানবন্দর পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শাহজালালে লাইভ ব্যাগেজে সন্তুষ্ট যাত্রীরা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

হ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তারা। যাত্রীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লাগেজ প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। আজ আপনারা এর সফল বাস্তবায়ন দেখতে পাচ্ছেন। মন্ত্রী আরও জানান, যাত্রীরা তাকে জানিয়েছেন তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ পেয়েছেন। তবে ভবিষ্যতেও এই সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন যাত্রীরা, কারণ যাত্রীসেবার মান বজায় রাখা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে এই রুটে আবারও ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে।

বিমানবন্দর পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x