বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

এক দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

এক দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

একই দিনে পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ২০ অক্টোবর সন্ধ্যায় ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী এবং নগরের জিইসি কনভেনশন সেন্টারে ছাত্রশিবিরের সম্মেলনে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা। দুই শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে নগর ও জেলায় চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই নেতার কর্মসূচির স্থান ও সময় সম্পূর্ণ আলাদা হওয়ায় তাদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নির্ধারিত নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জে এম সেন হলের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর একটি হোটেলে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করেছেন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ও পূজার নিরাপত্তায় বহুমাত্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হুমকি নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এক দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

একই দিনে পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ২০ অক্টোবর সন্ধ্যায় ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী এবং নগরের জিইসি কনভেনশন সেন্টারে ছাত্রশিবিরের সম্মেলনে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা। দুই শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে নগর ও জেলায় চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই নেতার কর্মসূচির স্থান ও সময় সম্পূর্ণ আলাদা হওয়ায় তাদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নির্ধারিত নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জে এম সেন হলের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর একটি হোটেলে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করেছেন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ও পূজার নিরাপত্তায় বহুমাত্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হুমকি নেই।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x