বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

এখনো তারিখ ঘোষণা না হলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম দলের অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। জামায়াতের সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটির ৫৪টির মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টির মধ্যে ৬৯টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনো দেওয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল জামায়াতের। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দলটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানা সময়ের কথা বলা হলেও সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচি এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে ১২ অক্টোবর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি চূড়ান্ত করলেও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশন এখনো কোনো তারিখ জানায়নি। কাউন্সিলর পদের পাশাপাশি ঢাকার দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে দলের মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। দলের দায়িত্বশীল বৈঠকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বলা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান প্রার্থী হিসেবে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও ওয়ার্ডে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের সূত্র জানায়, ৯, ১০, ১২, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নম্বর ওয়ার্ডে এখনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে দক্ষিণ সিটির ৮, ১৫, ৪০, ৪৩, ৪৫ ও ৬৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন নোমান আহমদী। ১৩ অক্টোবর নোমান আহমদী জানান, প্রায় দুই বছর আগে কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল এবং এর পর থেকে তিনি নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ১৩ অক্টোবর জানান, এখনো কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি এবং যাঁদের কাজ করতে বলা হয়েছে, তাঁদের মধ্য থেকে কারও কারও নাম বাদও পড়তে পারে। বেইলি রোড, ইস্কাটন ও কাকরাইলসহ দক্ষিণ সিটির ১৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে কাজ করছেন আবদুস সাত্তার সুমন। আবদুস সাত্তার জানান, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে তিনি স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভোটারদের সঙ্গে কুশলবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ১৫ অক্টোবর জানান, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের নাম কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি আরও জানান, কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে সংশ্লিষ্ট মহানগর শাখা এবং নির্বাচন পরিচালনার জন্য থাকা আলাদা কমিটি এখনো প্রার্থীদের নাম ঘোষণা করেনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

এখনো তারিখ ঘোষণা না হলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম দলের অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। জামায়াতের সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটির ৫৪টির মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টির মধ্যে ৬৯টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনো দেওয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল জামায়াতের। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দলটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানা সময়ের কথা বলা হলেও সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচি এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে ১২ অক্টোবর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি চূড়ান্ত করলেও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশন এখনো কোনো তারিখ জানায়নি। কাউন্সিলর পদের পাশাপাশি ঢাকার দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে দলের মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। দলের দায়িত্বশীল বৈঠকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বলা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান প্রার্থী হিসেবে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও ওয়ার্ডে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের সূত্র জানায়, ৯, ১০, ১২, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নম্বর ওয়ার্ডে এখনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে দক্ষিণ সিটির ৮, ১৫, ৪০, ৪৩, ৪৫ ও ৬৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন নোমান আহমদী। ১৩ অক্টোবর নোমান আহমদী জানান, প্রায় দুই বছর আগে কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল এবং এর পর থেকে তিনি নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ১৩ অক্টোবর জানান, এখনো কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি এবং যাঁদের কাজ করতে বলা হয়েছে, তাঁদের মধ্য থেকে কারও কারও নাম বাদও পড়তে পারে। বেইলি রোড, ইস্কাটন ও কাকরাইলসহ দক্ষিণ সিটির ১৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে কাজ করছেন আবদুস সাত্তার সুমন। আবদুস সাত্তার জানান, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে তিনি স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভোটারদের সঙ্গে কুশলবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ১৫ অক্টোবর জানান, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের নাম কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি আরও জানান, কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে সংশ্লিষ্ট মহানগর শাখা এবং নির্বাচন পরিচালনার জন্য থাকা আলাদা কমিটি এখনো প্রার্থীদের নাম ঘোষণা করেনি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x