বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৫৮ জন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ এএম

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৫৮ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন রয়েছেন।

এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১ জন মাদক বহনকারী ও ৩৭ জন মাদকসেবী রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৪ হাজার ৫৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড ও ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চট্টগ্রামে ৩ জন ও চাঁদপুরে ৩ জন রয়েছেন। এ ছাড়া কুমিল্লায় ২ জন, নোয়াখালীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং খাগড়াছড়িতে ৩ জন গ্রেপ্তার হয়েছেন। জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৫৮ জন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন রয়েছেন।

এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১ জন মাদক বহনকারী ও ৩৭ জন মাদকসেবী রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৪ হাজার ৫৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড ও ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চট্টগ্রামে ৩ জন ও চাঁদপুরে ৩ জন রয়েছেন। এ ছাড়া কুমিল্লায় ২ জন, নোয়াখালীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং খাগড়াছড়িতে ৩ জন গ্রেপ্তার হয়েছেন। জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x