বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতা মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে মোট ৪৯টি ইভেন্টে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু ও মিট অফিসিয়ালসহ ৮০০ জন অংশগ্রহণ করবেন।

জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ।

ওয়ার্ল্ড এ্যাকোয়াটিক্স এই ইভেন্ট অনুযায়ী নতুনভাবে গত বছর থেকে পুরুষ বিভাগে ৮০০ মিটার ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০ মিটার ফ্রি স্টাইল ও রিলে ইভেন্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এ কারনে সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং মহিলাদের ডাইভিং ইভেন্ট ও ওয়াটার পোলোসহ মোট ৪৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নতুন সংযোজন হিসেবে এবছর বুদ্ধি প্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধি সাঁতারুদের একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষনা দিয়েছে ফেডারেশন।

বুধবার সকাল সাড়ে ৮টায় খেলা শুরু হলেও এদিন বিকেল ৩টায় সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মো. আমিনুল হক। এ সময় সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে এমপি রেজাউল করিম বাদশা এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকবেন।

আগামী ৩১ অক্টোবর শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ইলেকট্রনিক স্কোর বোর্ড সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান যে স্কোর বোর্ডটি অকার্যকর এবং বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ অবগত আছে। মিরপুর সুইমিং কমপ্লেক্স একটি আন্তর্জাতিক ভেন্যু হওয়ায় স্কোর বোর্ড ছাড়া আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতা মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে মোট ৪৯টি ইভেন্টে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু ও মিট অফিসিয়ালসহ ৮০০ জন অংশগ্রহণ করবেন।

জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ।

ওয়ার্ল্ড এ্যাকোয়াটিক্স এই ইভেন্ট অনুযায়ী নতুনভাবে গত বছর থেকে পুরুষ বিভাগে ৮০০ মিটার ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০ মিটার ফ্রি স্টাইল ও রিলে ইভেন্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এ কারনে সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং মহিলাদের ডাইভিং ইভেন্ট ও ওয়াটার পোলোসহ মোট ৪৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নতুন সংযোজন হিসেবে এবছর বুদ্ধি প্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধি সাঁতারুদের একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষনা দিয়েছে ফেডারেশন।

বুধবার সকাল সাড়ে ৮টায় খেলা শুরু হলেও এদিন বিকেল ৩টায় সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মো. আমিনুল হক। এ সময় সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে এমপি রেজাউল করিম বাদশা এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকবেন।

আগামী ৩১ অক্টোবর শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ইলেকট্রনিক স্কোর বোর্ড সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান যে স্কোর বোর্ডটি অকার্যকর এবং বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ অবগত আছে। মিরপুর সুইমিং কমপ্লেক্স একটি আন্তর্জাতিক ভেন্যু হওয়ায় স্কোর বোর্ড ছাড়া আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x