বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরেছবি: সাজিদ হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়ে ইশরাক বলেন, যদি তাঁর দ্বারা কোনো ভুল হয়ে থাকে বা কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, সেটির জন্য তিনি আগেই দুঃখপ্রকাশ করে নিচ্ছেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি সেদিন কোনো ভুল করেননি এবং কেবল নিজের নিরাপত্তার জন্যই তাঁর হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলেন।

ইশরাক হোসেন আরও বলেন, আজকের দিন হতে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কথায় সম্মত হয়েছেন এবং তাঁকে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা এবং জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই শত শত নেতা–কর্মী নিয়ে প্রেসক্লাবে আসেন ইশরাক। এ সময় প্রেসক্লাবের ভেতরে ও বাইরে তাঁর পক্ষে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত নেতা-কর্মীরা।

এর আগে সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। ফেসবুকে তিনি আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন এবং এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়ে ইশরাক বলেন, যদি তাঁর দ্বারা কোনো ভুল হয়ে থাকে বা কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, সেটির জন্য তিনি আগেই দুঃখপ্রকাশ করে নিচ্ছেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি সেদিন কোনো ভুল করেননি এবং কেবল নিজের নিরাপত্তার জন্যই তাঁর হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলেন।

ইশরাক হোসেন আরও বলেন, আজকের দিন হতে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কথায় সম্মত হয়েছেন এবং তাঁকে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা এবং জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই শত শত নেতা–কর্মী নিয়ে প্রেসক্লাবে আসেন ইশরাক। এ সময় প্রেসক্লাবের ভেতরে ও বাইরে তাঁর পক্ষে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত নেতা-কর্মীরা।

এর আগে সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। ফেসবুকে তিনি আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন এবং এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x