বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

রূপসী বাংলার কবি জীবনাননন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে ট্রাম দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। পরবর্তীতে ২২ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান এই কালজয়ী সাহিত্যিক। ট্রাম দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল নাকি আত্মহত্যা—তা নিয়ে আজও গবেষক মহলে নানা বিতর্ক প্রচলিত রয়েছে।

বাংলা আধুনিক কবিতার সবচেয়ে একা ও নিভৃতচারী কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি কিছুটা উপেক্ষিত ও নিঃসঙ্গ ছিলেন এবং তার মাত্র সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাববলয় থেকে বেরিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন সুর, স্বকীয় শব্দচয়ন ও বিষণ্নতার ঘোর নিয়ে এসেছিলেন। কবি বুদ্ধদেব বসু তাকে যথার্থই ‘নির্জনতম কবি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

মৃত্যুর পর তার ট্রাঙ্ক ও পাণ্ডুলিপি থেকে বহু অপ্রকাশিত কবিতা, উপন্যাস ও ছোটগল্প সামনে আসে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির এবং মৃত্যুর পর প্রকাশিত রূপসী বাংলা। তার ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় রোমান্টিক কবিতা হিসেবে সর্বজনস্বীকৃত।

যুগস্রষ্টা এই মহান কবির আদি নিবাস বাংলাদেশের বরিশালে হলেও তার পূর্বপুরুষগণ ঢাকা জেলার বিক্রমপুর পরগণার বাসিন্দা ছিলেন। বিশ শতকের দ্বিতীয়ার্ধের কবিদের কাছে তিনি রবীন্দ্রনাথের পরবর্তী প্রধান পথপ্রদর্শক হয়ে ওঠেন। আজকের যান্ত্রিক পৃথিবীতে তার কবিতা মানুষকে নিজের ভেতরের নির্জনতার মুখোমুখি দাঁড় করায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রূপসী বাংলার কবি জীবনাননন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে ট্রাম দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। পরবর্তীতে ২২ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান এই কালজয়ী সাহিত্যিক। ট্রাম দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল নাকি আত্মহত্যা—তা নিয়ে আজও গবেষক মহলে নানা বিতর্ক প্রচলিত রয়েছে।

বাংলা আধুনিক কবিতার সবচেয়ে একা ও নিভৃতচারী কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি কিছুটা উপেক্ষিত ও নিঃসঙ্গ ছিলেন এবং তার মাত্র সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাববলয় থেকে বেরিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন সুর, স্বকীয় শব্দচয়ন ও বিষণ্নতার ঘোর নিয়ে এসেছিলেন। কবি বুদ্ধদেব বসু তাকে যথার্থই ‘নির্জনতম কবি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

মৃত্যুর পর তার ট্রাঙ্ক ও পাণ্ডুলিপি থেকে বহু অপ্রকাশিত কবিতা, উপন্যাস ও ছোটগল্প সামনে আসে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির এবং মৃত্যুর পর প্রকাশিত রূপসী বাংলা। তার ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় রোমান্টিক কবিতা হিসেবে সর্বজনস্বীকৃত।

যুগস্রষ্টা এই মহান কবির আদি নিবাস বাংলাদেশের বরিশালে হলেও তার পূর্বপুরুষগণ ঢাকা জেলার বিক্রমপুর পরগণার বাসিন্দা ছিলেন। বিশ শতকের দ্বিতীয়ার্ধের কবিদের কাছে তিনি রবীন্দ্রনাথের পরবর্তী প্রধান পথপ্রদর্শক হয়ে ওঠেন। আজকের যান্ত্রিক পৃথিবীতে তার কবিতা মানুষকে নিজের ভেতরের নির্জনতার মুখোমুখি দাঁড় করায়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x