বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আইনের শাসনে উন্নতি, আফ্রিকান দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

আইনের শাসনে উন্নতি, আফ্রিকান দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রকাশিত আইনের শাসন সূচক ২০২৬ অনুযায়ী, এ বছর বাংলাদেশের সার্বিক স্কোরে কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে সূচকে দেশের অবস্থান দুই ধাপ এগিয়ে ১২৫তম থেকে ১২৩তম স্থানে উঠে এসেছে। তবে উন্নতি সত্ত্বেও আইনের শাসনে বেশ কয়েকটি আফ্রিকান অর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

ডব্লিউজেপির এই সূচকে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। বাংলাদেশের সামনে রয়েছে জিম্বাবুয়ে, নাইজেরিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া, কেনিয়া এবং ঘানা। ২০২৫ সালের তুলনায় এ বছর বাংলাদেশের স্কোর ০.৬ শতাংশ বেড়ে ১-এর মধ্যে ০.৩৯৩ হয়েছে।

এর ফলে বাংলাদেশ বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম অগ্রগতি অর্জনকারী দেশে পরিণত হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ উন্নতি হলেও প্রাপ্ত স্কোর বৈশ্বিক গড় ০.৫৫-এর নিচেই রয়ে গেছে। এই সূচকটি আটটি বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোকে মূল্যায়ন করে।

আটটি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ কেবল তিনটিতে—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ—উন্নতি করেছে। অন্যদিকে বাকি পাঁচটি মানদণ্ডে দেশটির পারফরম্যান্স বা অবস্থানের অবনতি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ বা কার্যকরতায় ০.৪০ স্কোর নিয়ে বাংলাদেশ ১২৪তম এবং ফৌজদারি বিচারে ০.৩২ স্কোর নিয়ে ১১৭তম স্থানে রয়েছে।

ঘুষ, অনুচিত প্রভাব ও সরকারি সম্পদের অপব্যবহারের মাত্রা পরিমাপক দুর্নীতির অনুপস্থিতি মানদণ্ডে ০.৩৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৩তম। আইনি জবাবদিহিতা পরিমাপক সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা মানদণ্ডে ০.৩৮ স্কোর নিয়ে বাংলাদেশ ১১১তম স্থানে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান মুক্ত সরকার মানদণ্ডে।

০.৪১ স্কোর নিয়ে এখানে অবস্থান ১০৬তম। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা মানদণ্ডে ০.৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৭তম। সমাজ কতটা কার্যকরভাবে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা বিধান করে তা এই মানদণ্ডের মাধ্যমে পরিমাপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইনের শাসনে উন্নতি, আফ্রিকান দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রকাশিত আইনের শাসন সূচক ২০২৬ অনুযায়ী, এ বছর বাংলাদেশের সার্বিক স্কোরে কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে সূচকে দেশের অবস্থান দুই ধাপ এগিয়ে ১২৫তম থেকে ১২৩তম স্থানে উঠে এসেছে। তবে উন্নতি সত্ত্বেও আইনের শাসনে বেশ কয়েকটি আফ্রিকান অর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

ডব্লিউজেপির এই সূচকে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। বাংলাদেশের সামনে রয়েছে জিম্বাবুয়ে, নাইজেরিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া, কেনিয়া এবং ঘানা। ২০২৫ সালের তুলনায় এ বছর বাংলাদেশের স্কোর ০.৬ শতাংশ বেড়ে ১-এর মধ্যে ০.৩৯৩ হয়েছে।

এর ফলে বাংলাদেশ বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম অগ্রগতি অর্জনকারী দেশে পরিণত হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ উন্নতি হলেও প্রাপ্ত স্কোর বৈশ্বিক গড় ০.৫৫-এর নিচেই রয়ে গেছে। এই সূচকটি আটটি বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোকে মূল্যায়ন করে।

আটটি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ কেবল তিনটিতে—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ—উন্নতি করেছে। অন্যদিকে বাকি পাঁচটি মানদণ্ডে দেশটির পারফরম্যান্স বা অবস্থানের অবনতি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ বা কার্যকরতায় ০.৪০ স্কোর নিয়ে বাংলাদেশ ১২৪তম এবং ফৌজদারি বিচারে ০.৩২ স্কোর নিয়ে ১১৭তম স্থানে রয়েছে।

ঘুষ, অনুচিত প্রভাব ও সরকারি সম্পদের অপব্যবহারের মাত্রা পরিমাপক দুর্নীতির অনুপস্থিতি মানদণ্ডে ০.৩৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৩তম। আইনি জবাবদিহিতা পরিমাপক সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা মানদণ্ডে ০.৩৮ স্কোর নিয়ে বাংলাদেশ ১১১তম স্থানে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান মুক্ত সরকার মানদণ্ডে।

০.৪১ স্কোর নিয়ে এখানে অবস্থান ১০৬তম। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা মানদণ্ডে ০.৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৭তম। সমাজ কতটা কার্যকরভাবে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা বিধান করে তা এই মানদণ্ডের মাধ্যমে পরিমাপ করা হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x