বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ইউপি নির্বাচনে অগ্রাধিকার পাবেন তৃণমূল নেতারা: সরোয়ার আলমগীর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

ইউপি নির্বাচনে অগ্রাধিকার পাবেন তৃণমূল নেতারা: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন ও নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনে অগ্রাধিকার পাবেন তৃণমূল নেতারা: সরোয়ার আলমগীর

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন ও নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x