বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

লন্ডন হাইকমিশন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

লন্ডন হাইকমিশন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের লন্ডন হাইকমিশনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। এতে মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। মিশনের ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই। ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়।

ফলে ভিসা-সংক্রান্ত সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই। এ কারণে সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য মিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয়। ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানে মিশন সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে থাকে।

বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করার এবং প্রয়োজনে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লন্ডন হাইকমিশন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের লন্ডন হাইকমিশনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। এতে মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। মিশনের ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই। ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়।

ফলে ভিসা-সংক্রান্ত সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই। এ কারণে সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য মিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয়। ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানে মিশন সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে থাকে।

বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করার এবং প্রয়োজনে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x