বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কুর্মিটোলায় শুরু হলো ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

কুর্মিটোলায় শুরু হলো ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার সকালে তিন দিনব্যাপী নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন এবং এর প্রতিযোগিতাটি ঘিরে গলফ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২৫ অক্টোবর রোববার রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কুর্মিটোলায় শুরু হলো ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার সকালে তিন দিনব্যাপী নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন এবং এর প্রতিযোগিতাটি ঘিরে গলফ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২৫ অক্টোবর রোববার রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x