বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে বাধার মুখে পড়েন। একই সঙ্গে ঋণের সুদের বোঝা ও ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় বলে দাবি তাদের। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এতে বলেছেন, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি রোধ করতে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি। সমিতির অভিযোগ, যেকোনো অজুহাত ও সুযোগ পেলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত। সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটির পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, বড়দিনসহ বিভিন্ন পার্বণ এবং অন্যান্য সরকারি ছুটি মিলিয়ে বছরে ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। এর ফলে ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীরা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হন। সমিতির দাবি, সাধারণত ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদ দিতে হয় ১৪ থেকে ১৫ শতাংশ। কিন্তু দীর্ঘ ছুটির কারণে এই সুদের বোঝা বেড়ে ২৫ থেকে ৩০ শতাংশে দাঁড়ায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ছুটির কারণে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েন। পাঁচ থেকে সাত দিনের ছুটিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এত বিপুল পরিমাণ অর্থ ঘরে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেছে সমিতি। সংগঠনটির ভাষ্য, ব্যাংক দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ নগদ অর্থ নিজেদের কাছে রাখতে হয়।

এতে অর্থের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ বাড়ে এবং জানমাল রক্ষার চিন্তায় দিনরাত কাটাতে হয়। দীর্ঘ ছুটির কারণে চুরি, ডাকাতি ও ছিনতাই অস্বাভাবিকভাবে বেড়ে যায় বলেও দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এসব কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। ব্যবসায়িক লেনদেন সচল রাখা, সুদের বাড়তি চাপ কমানো এবং ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিনে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে বাধার মুখে পড়েন। একই সঙ্গে ঋণের সুদের বোঝা ও ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় বলে দাবি তাদের। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এতে বলেছেন, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি রোধ করতে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি। সমিতির অভিযোগ, যেকোনো অজুহাত ও সুযোগ পেলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত। সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটির পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, বড়দিনসহ বিভিন্ন পার্বণ এবং অন্যান্য সরকারি ছুটি মিলিয়ে বছরে ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। এর ফলে ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীরা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হন। সমিতির দাবি, সাধারণত ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদ দিতে হয় ১৪ থেকে ১৫ শতাংশ। কিন্তু দীর্ঘ ছুটির কারণে এই সুদের বোঝা বেড়ে ২৫ থেকে ৩০ শতাংশে দাঁড়ায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ছুটির কারণে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েন। পাঁচ থেকে সাত দিনের ছুটিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এত বিপুল পরিমাণ অর্থ ঘরে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেছে সমিতি। সংগঠনটির ভাষ্য, ব্যাংক দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ নগদ অর্থ নিজেদের কাছে রাখতে হয়।

এতে অর্থের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ বাড়ে এবং জানমাল রক্ষার চিন্তায় দিনরাত কাটাতে হয়। দীর্ঘ ছুটির কারণে চুরি, ডাকাতি ও ছিনতাই অস্বাভাবিকভাবে বেড়ে যায় বলেও দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এসব কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। ব্যবসায়িক লেনদেন সচল রাখা, সুদের বাড়তি চাপ কমানো এবং ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিনে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x