বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

খুলনায় বিশ্ব পোলিও দিবস পালিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

খুলনায় বিশ্ব পোলিও দিবস পালিত

জেলায় আজ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর জাতিসংঘ শিশু পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। রোটারী ক্লাবের রিপসা টীম-খুলনা জোন এ পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছর ২৪ অক্টোবর এ কর্মসূচির অয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি জাতিসংঘ শিশু পার্ক থেকে শুরু হয়ে নগরীর খানজাহান আলী রোড ও কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে আবারও জাতিসংঘ শিশু পার্কে গিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর নাদিরা সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট ডাক্তার সৈয়দ আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তৃতা করেন কো-অর্ডিনেটর মোল্লা মারুফ রশীদ, ডেপুটি কো-অর্ডিনেটর আশিষ দে, জিএম নাসিরুল্লাহ ও এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর ফেরদৌসুর রহমান পিয়াস। সভায় বক্তারা পোলিও রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খুলনায় বিশ্ব পোলিও দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

জেলায় আজ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর জাতিসংঘ শিশু পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। রোটারী ক্লাবের রিপসা টীম-খুলনা জোন এ পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছর ২৪ অক্টোবর এ কর্মসূচির অয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি জাতিসংঘ শিশু পার্ক থেকে শুরু হয়ে নগরীর খানজাহান আলী রোড ও কেডিএ এভিনিউ প্রদক্ষিণ করে আবারও জাতিসংঘ শিশু পার্কে গিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর নাদিরা সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট ডাক্তার সৈয়দ আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তৃতা করেন কো-অর্ডিনেটর মোল্লা মারুফ রশীদ, ডেপুটি কো-অর্ডিনেটর আশিষ দে, জিএম নাসিরুল্লাহ ও এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর ফেরদৌসুর রহমান পিয়াস। সভায় বক্তারা পোলিও রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। পোলিও নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
খুলনায় বিশ্ব পোলিও দিবস পালিত
0:00 / 0:00
1x