বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ নাহিদের

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ নাহিদের
যাত্রাবাড়াতে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলামছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌজন্যে

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপি।

প্রচারপত্র বিতরণের আগে এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পরে অনুষ্ঠিত এই নতুন জাতীয় সংসদের মূল্য আর দুই আনাও নেই। এই সংসদে বিরোধী দল ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই বলেই এটি পাঁচ বছর টিকবে কি না সন্দেহ রয়েছে। এছাড়া সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োগ পাওয়া কোনো প্রশাসক স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, প্রশাসকদের আবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি কোন ধরনের গণতন্ত্র? স্থানীয় নির্বাচনে সব প্রশাসকদের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

দেশে আইনশৃঙ্খলা ফেরাতে প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম এবং বর্তমান মন্ত্রীর দায়িত্বে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো সম্ভব নয় বলে মত দেন। একইসঙ্গে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি। এছাড়া সংবিধান সংশোধন কমিটির নামে চলা প্রহসন বন্ধ করার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি।

এই প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, আলী আহসান জুনায়েদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সামনে রেখে এদিন বিকেলে ঢাকার উত্তরায়ও আলাদাভাবে প্রচারপত্র বিতরণ করেছে এনসিপির আরেকটি দল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ নাহিদের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপি।

প্রচারপত্র বিতরণের আগে এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পরে অনুষ্ঠিত এই নতুন জাতীয় সংসদের মূল্য আর দুই আনাও নেই। এই সংসদে বিরোধী দল ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই বলেই এটি পাঁচ বছর টিকবে কি না সন্দেহ রয়েছে। এছাড়া সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োগ পাওয়া কোনো প্রশাসক স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, প্রশাসকদের আবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি কোন ধরনের গণতন্ত্র? স্থানীয় নির্বাচনে সব প্রশাসকদের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

দেশে আইনশৃঙ্খলা ফেরাতে প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম এবং বর্তমান মন্ত্রীর দায়িত্বে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো সম্ভব নয় বলে মত দেন। একইসঙ্গে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি। এছাড়া সংবিধান সংশোধন কমিটির নামে চলা প্রহসন বন্ধ করার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি।

এই প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, আলী আহসান জুনায়েদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সামনে রেখে এদিন বিকেলে ঢাকার উত্তরায়ও আলাদাভাবে প্রচারপত্র বিতরণ করেছে এনসিপির আরেকটি দল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x