বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ধারণা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ধারণা
জাতীয় সংসদ ভবনফাইল ছবি

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনপদ্ধতি নিয়ে নতুন একটি ধারণা পাওয়া গেছে। আজ শনিবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে কমিটির মতবিনিময়ে এ নতুন ধারণা উঠে আসে। সংসদ দুই কক্ষের হলে উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় কি না—এমন একটি ধারণা সভায় আলোচনায় এলেও এর রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি।

কমিটির সভা শেষে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এবং কর্মপ্রধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদি সংসদের উচ্চকক্ষ গঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ সৃজন করা হয়, তবে উপরাষ্ট্রপতিকে উচ্চকক্ষের স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। বিকল্প হিসেবে সরকারি ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচন করে তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার কথা বলা হয়েছে।

বেলা ১১টায় শুরু হয়ে বিরতিসহ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা এই বৈঠকে মোট ৪৪ জন অংশ নেন। সভায় বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা, প্রধান ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে সাংবিধানিক সংস্থা করাসহ বিভিন্ন প্রস্তাব এসেছে। এছাড়া নিম্নকক্ষের মেয়াদ ৪ বছর ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাবও দেওয়া হয়।

বৈঠক শেষে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, গণ–অভ্যুত্থানের প্রত্যাশাটা যেন সবার মাথায় থাকে, সে বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন। বিরোধী দলগুলোর মতের ভিত্তিতে যেন তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি ঠিক করা হয়, সেই তাগিদও তিনি দিয়েছেন। ইতিবাচক পরিবর্তন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ধারণা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনপদ্ধতি নিয়ে নতুন একটি ধারণা পাওয়া গেছে। আজ শনিবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে কমিটির মতবিনিময়ে এ নতুন ধারণা উঠে আসে। সংসদ দুই কক্ষের হলে উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় কি না—এমন একটি ধারণা সভায় আলোচনায় এলেও এর রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি।

কমিটির সভা শেষে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এবং কর্মপ্রধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদি সংসদের উচ্চকক্ষ গঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ সৃজন করা হয়, তবে উপরাষ্ট্রপতিকে উচ্চকক্ষের স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। বিকল্প হিসেবে সরকারি ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচন করে তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার কথা বলা হয়েছে।

বেলা ১১টায় শুরু হয়ে বিরতিসহ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা এই বৈঠকে মোট ৪৪ জন অংশ নেন। সভায় বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা, প্রধান ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে সাংবিধানিক সংস্থা করাসহ বিভিন্ন প্রস্তাব এসেছে। এছাড়া নিম্নকক্ষের মেয়াদ ৪ বছর ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাবও দেওয়া হয়।

বৈঠক শেষে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, গণ–অভ্যুত্থানের প্রত্যাশাটা যেন সবার মাথায় থাকে, সে বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন। বিরোধী দলগুলোর মতের ভিত্তিতে যেন তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি ঠিক করা হয়, সেই তাগিদও তিনি দিয়েছেন। ইতিবাচক পরিবর্তন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x