বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কাতার ও সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে আরও ৬ কার্গো এলএনজি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

কাতার ও সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে আরও ৬ কার্গো এলএনজি
সরকার আরো ছয় কার্গো এলএনজি কিনছে। ফাইল ছবি

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। শনিবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং এই সুপারিশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

প্রথম প্রস্তাব অনুযায়ী, বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার সুপারিশ করেছে কমিটি। প্রয়োজনে এবং উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনার সুযোগও রাখা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনা হবে। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এমএমবিটিইউয়ের দাম জেকেএমের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম প্রস্তাব করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান সরকার-টু-সরকার বা জিটুজি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। এই অতিরিক্ত কার্গোটি চলতি বছরের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া, এই এক কার্গোর দাম বিদ্যমান চুক্তিতে উল্লেখিত দর থেকে ভিন্ন হবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাতার ও সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে আরও ৬ কার্গো এলএনজি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। শনিবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং এই সুপারিশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

প্রথম প্রস্তাব অনুযায়ী, বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার সুপারিশ করেছে কমিটি। প্রয়োজনে এবং উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনার সুযোগও রাখা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনা হবে। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এমএমবিটিইউয়ের দাম জেকেএমের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম প্রস্তাব করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান সরকার-টু-সরকার বা জিটুজি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। এই অতিরিক্ত কার্গোটি চলতি বছরের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া, এই এক কার্গোর দাম বিদ্যমান চুক্তিতে উল্লেখিত দর থেকে ভিন্ন হবে বলে জানানো হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x