বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিদেশি পর্যটকদের আয়ে এফসি হিসাবের সুযোগ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

বিদেশি পর্যটকদের আয়ে এফসি হিসাবের সুযোগ

বাংলাদেশে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজস্ব বৈদেশিক মুদ্রা বা এফসি হিসাবে সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিংমল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অনুমোদিত অন্যান্য পরিশোধ পদ্ধতির লেনদেনের ক্ষেত্রে এ সুবিধা পাবে। এ বিষয়ে আজ দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট ৮৫ শতাংশ বাংলাদেশি টাকায় ভাঙাতে হবে এবং এফসি হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতায় বৈধ বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও অন্তর্ভুক্ত রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রযোজ্য কর ও মূল্য সংযোজন কর বা ভ্যাট কর্তন ও পরিশোধ নিশ্চিত করতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কার্ডসহ অনুমোদিত অন্যান্য মাধ্যমে অর্থ গ্রহণের যথাযথ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক তাদের বিজ্ঞপ্তিতে গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান এবং কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন দাখিলের শর্ত যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিদেশি পর্যটকদের আয়ে এফসি হিসাবের সুযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজস্ব বৈদেশিক মুদ্রা বা এফসি হিসাবে সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিংমল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অনুমোদিত অন্যান্য পরিশোধ পদ্ধতির লেনদেনের ক্ষেত্রে এ সুবিধা পাবে। এ বিষয়ে আজ দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট ৮৫ শতাংশ বাংলাদেশি টাকায় ভাঙাতে হবে এবং এফসি হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতায় বৈধ বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও অন্তর্ভুক্ত রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রযোজ্য কর ও মূল্য সংযোজন কর বা ভ্যাট কর্তন ও পরিশোধ নিশ্চিত করতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কার্ডসহ অনুমোদিত অন্যান্য মাধ্যমে অর্থ গ্রহণের যথাযথ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক তাদের বিজ্ঞপ্তিতে গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান এবং কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন দাখিলের শর্ত যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x