বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পাবনায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকে অসুস্থ কৃষক, মামলার নির্দেশ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

পাবনায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকে অসুস্থ কৃষক, মামলার নির্দেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের জাকিয়া এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক কিনে জমিতে ব্যবহার করে অসুস্থ হয়েছেন মো. আশরাফ আলী। তিনি উপজেলার বেতুয়ান গ্রামের বাসিন্দা। কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতের কয়েকটি আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। দীর্ঘ তিন মাস যাবত চিকিৎসা নেওয়ার পরেও তাঁর হাতের আঙ্গুলগুলো ঠিক হয়নি।

সোমবার ২৬ অক্টোবর ওই কীটনাশকের দোকানে অভিযোগ জানাতে গেলে জাকিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল জব্বারের সঙ্গে কৃষক আশরাফ আলীর বাদানুবাদ হয়। এ সময় দোকানমালিক ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দিতে চান বলে জানা যায়। ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত হয়ে দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ কীটনাশক দেখতে পান। পরে বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে জানানো হলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন।

তবে তাঁর পৌঁছানোর আগেই দোকানমালিক আব্দুল জব্বার কৌশলে সেখান থেকে সরে যান। অভিযুক্ত দোকান মালিককে ঘটনাস্থলে না পেয়ে সহকারী কমিশনার ভূমি অভিযোগকারী ঐ কৃষককে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দেন। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের সামনে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি নিয়ে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আযম বলেন, ভুক্তভোগী এখনও থানায় আসেন নাই। ভুক্তভোগী থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিলের খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পাবনায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকে অসুস্থ কৃষক, মামলার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের জাকিয়া এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক কিনে জমিতে ব্যবহার করে অসুস্থ হয়েছেন মো. আশরাফ আলী। তিনি উপজেলার বেতুয়ান গ্রামের বাসিন্দা। কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতের কয়েকটি আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। দীর্ঘ তিন মাস যাবত চিকিৎসা নেওয়ার পরেও তাঁর হাতের আঙ্গুলগুলো ঠিক হয়নি।

সোমবার ২৬ অক্টোবর ওই কীটনাশকের দোকানে অভিযোগ জানাতে গেলে জাকিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল জব্বারের সঙ্গে কৃষক আশরাফ আলীর বাদানুবাদ হয়। এ সময় দোকানমালিক ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দিতে চান বলে জানা যায়। ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত হয়ে দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ কীটনাশক দেখতে পান। পরে বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে জানানো হলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন।

তবে তাঁর পৌঁছানোর আগেই দোকানমালিক আব্দুল জব্বার কৌশলে সেখান থেকে সরে যান। অভিযুক্ত দোকান মালিককে ঘটনাস্থলে না পেয়ে সহকারী কমিশনার ভূমি অভিযোগকারী ঐ কৃষককে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দেন। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের সামনে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি নিয়ে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আযম বলেন, ভুক্তভোগী এখনও থানায় আসেন নাই। ভুক্তভোগী থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিলের খবর পাওয়া যায়নি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x