বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা: ফকিহ মাহবুব আনাম স্বপন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা: ফকিহ মাহবুব আনাম স্বপন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজে বিষয়টি তদারকি করছেন। সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরবর্তী সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকার সতর্ক রয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ থাকতে বলেছেন তিনি। সবাইকে তিনি সহযোগিতার অনুরোধ করেছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার, আবদুল লতিফ পান্না, লিলি সরকারসহ দলীয় নেতাকর্মী ও সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে মন্ত্রী নেতৃবৃন্দসহ মধুপুর পৌর শহরের বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ডপের সনাতনীদের সাথে কুশল বিনিময় করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা: ফকিহ মাহবুব আনাম স্বপন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজে বিষয়টি তদারকি করছেন। সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরবর্তী সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকার সতর্ক রয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ থাকতে বলেছেন তিনি। সবাইকে তিনি সহযোগিতার অনুরোধ করেছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার, আবদুল লতিফ পান্না, লিলি সরকারসহ দলীয় নেতাকর্মী ও সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে মন্ত্রী নেতৃবৃন্দসহ মধুপুর পৌর শহরের বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ডপের সনাতনীদের সাথে কুশল বিনিময় করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x