বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান অতিরিক্ত ডিআইজির

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান অতিরিক্ত ডিআইজির

শারদীয় দুর্গাপূজা নির্ভয়ে ও নির্বিঘ্নে উদযাপনের আহ্বান জানিয়েছেন এসআরবি-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মাসুদ রানা পিপিএম (সেবা)। তিনি বলেছেন, পূজা উদযাপন সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। রোববার ১৮ অক্টোবর টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে জলছত্র হরিসভা পূজামণ্ডপের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসআরবি-১৪ ময়মনসিংহ ও টাঙ্গাইল অফিসের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মুহাম্মদ মাসুদ রানা বলেন, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করুন, আপনাদের পাশে আমরা আছি। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে এবং শুরু থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা দেখা দিলে টাঙ্গাইল বা ময়মনসিংহ অফিসে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে হবে এবং খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১৪ টাঙ্গাইলের সিনিয়র কোম্পানি কমান্ডার শামসুর রহমান, স্কোয়াড কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুপুর শাখার সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র চন্দসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারি ও ভক্তরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর মধুপুর পৌর এলাকায় ২৭টি এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান অতিরিক্ত ডিআইজির

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা নির্ভয়ে ও নির্বিঘ্নে উদযাপনের আহ্বান জানিয়েছেন এসআরবি-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মাসুদ রানা পিপিএম (সেবা)। তিনি বলেছেন, পূজা উদযাপন সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। রোববার ১৮ অক্টোবর টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে জলছত্র হরিসভা পূজামণ্ডপের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসআরবি-১৪ ময়মনসিংহ ও টাঙ্গাইল অফিসের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মুহাম্মদ মাসুদ রানা বলেন, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করুন, আপনাদের পাশে আমরা আছি। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে এবং শুরু থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা দেখা দিলে টাঙ্গাইল বা ময়মনসিংহ অফিসে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে হবে এবং খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১৪ টাঙ্গাইলের সিনিয়র কোম্পানি কমান্ডার শামসুর রহমান, স্কোয়াড কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুপুর শাখার সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র চন্দসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারি ও ভক্তরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর মধুপুর পৌর এলাকায় ২৭টি এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x