বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

টাঙ্গাইলের উন্নয়নে তারেক রহমানের কাছে ৭ দাবি সালাউদ্দিন টুকুর

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
পাঠক: ১৬৪ জন
প্রিন্ট ফটোকার্ড

টাঙ্গাইলের উন্নয়নে তারেক রহমানের কাছে ৭ দাবি সালাউদ্দিন টুকুর
Pic: Collected

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে টাঙ্গাইলবাসীর বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব দাবি উপস্থাপন করেন। বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটারের পক্ষ থেকে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছেন। তিনি জানান, যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। একই সঙ্গে চরবাসীর প্রাণের দাবি হিসেবে মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারিকরণ করেছিলেন। টাঙ্গাইলবাসীর প্রত্যাশা অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি। পাশাপাশি ঢাকার নিকটবর্তী হলেও টাঙ্গাইল দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এখানে একটি শক্তিশালী ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তিনি। সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় এটিকে সিটি করপোরেশনে উন্নীত করা সময়ের দাবি। একই সঙ্গে টাঙ্গাইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে টাঙ্গাইলবাসীর এসব ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলবাসীর উত্থাপিত সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের উন্নয়নে তারেক রহমানের কাছে ৭ দাবি সালাউদ্দিন টুকুর

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে টাঙ্গাইলবাসীর বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব দাবি উপস্থাপন করেন। বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটারের পক্ষ থেকে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছেন। তিনি জানান, যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। একই সঙ্গে চরবাসীর প্রাণের দাবি হিসেবে মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারিকরণ করেছিলেন। টাঙ্গাইলবাসীর প্রত্যাশা অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি। পাশাপাশি ঢাকার নিকটবর্তী হলেও টাঙ্গাইল দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এখানে একটি শক্তিশালী ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তিনি। সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় এটিকে সিটি করপোরেশনে উন্নীত করা সময়ের দাবি। একই সঙ্গে টাঙ্গাইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে টাঙ্গাইলবাসীর এসব ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলবাসীর উত্থাপিত সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x