বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ট্রেনের হুইসেল যাকে জাগিয়ে রাখত, সেই ট্রেনই থামিয়ে দিল সিয়ামের পথচলা

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
পাঠক: ২০১ জন
প্রিন্ট ফটোকার্ড

ট্রেনের হুইসেল যাকে জাগিয়ে রাখত, সেই ট্রেনই থামিয়ে দিল সিয়ামের পথচলা
ছবিঃ সংগ্রহীত

১১ বছর বয়সী পথশিশু সিয়াম। প্রতিদিনের মতো চলন্ত ট্রেনে এক বগি থেকে অন্য বগিতে ছুটে চলাই ছিল তার কাজ। হাতে পানির বোতল আর মুখে ‘পানি লাগবে?’ ডাক—এভাবেই চলত তার পরিবারের খরচ জোগানোর লড়াই। কিন্তু সেই ট্রেনই কেড়ে নিল তার স্বাভাবিক চলার ছন্দ। ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে এখন হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে সিয়াম।

বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭নং ওয়ার্ডের একটি বেডে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছে সিয়াম। তার পায়ের হাড় ভেঙে গেছে। পাশে নেই কোনো স্বজন, নেই মা-বাবার সান্ত্বনার হাত। শনিবার বিকেলে টাঙ্গাইলের সাতুটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা সিয়ামের পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন। সিয়াম জানায় তার বাবার নাম- জাহাঙ্গীর, মায়ের নাম- শাপলা, দাদার নাম- মৃত শহীদুল, বড় চাচা- মজি ফকির, নানার নাম- শাহাদ, নানার বড় ভাই- আহাদ, মামা- সবুজ, মামী- বিজলী, নানার ঠিকানা- ছিপতিপাড়া, বেলতলা, থানা- বাঘমারা, জেলা- রাজশাহী। দ্বিতীয় দফায় ঠিকানা বলেছে- গ্রাম-হিন্দুপাড়া, ইউনিয়ন মাধনগর, জেলা নাটোর।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সিয়ামের এক পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে। দ্রুত উন্নত চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন না হলে ভবিষ্যতে তার স্বাভাবিকভাবে হাঁটাচলার সক্ষমতা পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, "ওর পরিবার বা স্বজনদের কাউকে এখনো পাওয়া যায়নি। হাসপাতালের সমাজসেবা বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।"

এদিকে, শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, "পথশিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলো আন্তরিকভাবে কাজ করলে সিয়ামের মতো শিশুদের এই দশা হতো না। আমি ব্যক্তিগতভাবে গিয়ে সিয়ামের খোঁজ নেব এবং সাধ্যমতো সহায়তার চেষ্টা করব।"

আমি কি আবার হাঁটতে পারব? 

হাসপাতালের সাদা বিছানায় শুয়ে সিয়ামের ছোট এই প্রশ্নটি এখন পুরো সমাজের বিবেককে তাড়িত করছে। কে নেবে এই শিশুটির দায়িত্ব? কে এগিয়ে আসবে তার চিকিৎসা ও পুনর্বাসনে? সামান্য একটু মানবিক সহায়তাই পারে সিয়ামকে আবার তার পায়ে দাঁড় করাতে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ট্রেনের হুইসেল যাকে জাগিয়ে রাখত, সেই ট্রেনই থামিয়ে দিল সিয়ামের পথচলা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

১১ বছর বয়সী পথশিশু সিয়াম। প্রতিদিনের মতো চলন্ত ট্রেনে এক বগি থেকে অন্য বগিতে ছুটে চলাই ছিল তার কাজ। হাতে পানির বোতল আর মুখে ‘পানি লাগবে?’ ডাক—এভাবেই চলত তার পরিবারের খরচ জোগানোর লড়াই। কিন্তু সেই ট্রেনই কেড়ে নিল তার স্বাভাবিক চলার ছন্দ। ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে এখন হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে সিয়াম।

বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭নং ওয়ার্ডের একটি বেডে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছে সিয়াম। তার পায়ের হাড় ভেঙে গেছে। পাশে নেই কোনো স্বজন, নেই মা-বাবার সান্ত্বনার হাত। শনিবার বিকেলে টাঙ্গাইলের সাতুটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা সিয়ামের পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন। সিয়াম জানায় তার বাবার নাম- জাহাঙ্গীর, মায়ের নাম- শাপলা, দাদার নাম- মৃত শহীদুল, বড় চাচা- মজি ফকির, নানার নাম- শাহাদ, নানার বড় ভাই- আহাদ, মামা- সবুজ, মামী- বিজলী, নানার ঠিকানা- ছিপতিপাড়া, বেলতলা, থানা- বাঘমারা, জেলা- রাজশাহী। দ্বিতীয় দফায় ঠিকানা বলেছে- গ্রাম-হিন্দুপাড়া, ইউনিয়ন মাধনগর, জেলা নাটোর।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সিয়ামের এক পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে। দ্রুত উন্নত চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন না হলে ভবিষ্যতে তার স্বাভাবিকভাবে হাঁটাচলার সক্ষমতা পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, "ওর পরিবার বা স্বজনদের কাউকে এখনো পাওয়া যায়নি। হাসপাতালের সমাজসেবা বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।"

এদিকে, শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, "পথশিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলো আন্তরিকভাবে কাজ করলে সিয়ামের মতো শিশুদের এই দশা হতো না। আমি ব্যক্তিগতভাবে গিয়ে সিয়ামের খোঁজ নেব এবং সাধ্যমতো সহায়তার চেষ্টা করব।"

আমি কি আবার হাঁটতে পারব? 

হাসপাতালের সাদা বিছানায় শুয়ে সিয়ামের ছোট এই প্রশ্নটি এখন পুরো সমাজের বিবেককে তাড়িত করছে। কে নেবে এই শিশুটির দায়িত্ব? কে এগিয়ে আসবে তার চিকিৎসা ও পুনর্বাসনে? সামান্য একটু মানবিক সহায়তাই পারে সিয়ামকে আবার তার পায়ে দাঁড় করাতে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x