বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দাম্পত্যে সুখ চান? জীবনসঙ্গীকে ভুলেও বলবেন না এই ৪টি কথা

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

দাম্পত্যে সুখ চান? জীবনসঙ্গীকে ভুলেও বলবেন না এই ৪টি কথা

হ্যাঁ, আপনি আপনার মানুষটিকে ভালোবাসেন। সে আপনাকে প্রাণ খুলে হাসায়। সে আপনার সম্পর্কে সবচেয়ে অদ্ভুত বিষয়গুলোও জানে। আপনি ভাবেন, এটাই সব। কিন্তু একটি ভুল কথা আপনাদের পৃথিবীটা ওলটপালট করে দিতে পারে। আমরা আমাদের সঙ্গীকে সঠিক কথা বলার জন্য অনেক বেশি চিন্তা করি। কিন্তু এমন একটি বিষয় আছে যা আপনাকে কেউ বলেনি। কখনও কখনও, আপনার সঙ্গীকে কী বলা উচিত নয় তা জানাটাও সমান গুরুত্বপ‚র্ণ। সম্পর্ক হলো স‚ক্ষ্ম চীনামাটির বাসনপত্রের মতো। এমনকী আপাতদৃষ্টিতে নিরীহ জিনিসও এর নাজুক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এখানে এমন চারটি বিষয় রয়েছে যা আপনার মুখ থেকে কখনোই বের হওয়া উচিত নয়-

তাকে বিয়ে করে আপনার অনুশোচনা হচ্ছে

হয়তো আপনাদের মধ্যে বছরের সবচেয়ে ভয়ংকর ঝগড়া চলছে, কিন্তু কখনোই একথা বলবেন না যে ‘তোমাকে বিয়ে করে আমার অনুশোচনা হচ্ছে’। একথা বলা সম্প‚র্ণ নিষিদ্ধ। এটি সম্পর্কের ক্রিপ্টোনাইট (দুর্বলতম অংশ) হিসেবে বিবেচনা করুন। একবার এমনটা করলে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আপনার সঙ্গী হয়তো মিথ্যা বলার জন্য আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু এটি আপনাদের বন্ধনকে চিরতরে নষ্ট করে দেবে। পুরো সম্পর্কটা নিয়ে আপনার অনুশোচনা আছে, একথা বললে তা খুব গভীরভাবে আঘাত করবে। আপনি যদি সত্যিই মন থেকে না বলেন, তবে এই কথাটি বলবেন না। যাকে ভালোবাসেন, তাকে বলা যে সে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, তা অত্যন্ত করুণ। যতবারই দুঃখ প্রকাশ করা হোক না কেন, তা মুছে যাবে না।

আর্থিক অবস্থা নিয়ে খোঁচা দেবেন না

জীবনসঙ্গীর আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে তাকে আক্রমণ করা বিবাহবিচ্ছেদের জন্য যথেষ্ট কারণ হতে পারে। সে হয়তো গরীব পরিবারে বা ধনী পরিবারে বড় হয়েছে, কিন্তু ঝগড়ার সময় এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়। টাকার লড়াইটা বাইরেই রাখুন। বড় হওয়ার সময় কার কত টাকা ছিল বা ছিল না, তা শুনতে কেউই পছন্দ করে না। টাকার বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। এটি মানুষের পরিচয়ের সঙ্গে জড়িত। তাই এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে তা আপনার সম্পর্ক নষ্ট করে দেবে।

তার পরিবার বা বন্ধুদের অপমান করবেন না

হয়তো তার কোনো বিরক্তিকর বন্ধু বা চাচার সঙ্গে আপনার কোনো মনোমালিন্য থাকতে পারে। আপনার আলোচনায় তার পরিবার এবং বন্ধুদের টেনে আনা কখনোই ভালো বুদ্ধি নয়। সে হয়তো এই ব্যক্তিকে ঘৃণা করে, কিন্তু তারপরেও আপনার তাদের সম্পর্কে খারাপ কথা বলার অধিকার নেই। এখানের ম‚ল নিয়মটি হলো, সে তার আপনজনদের নিয়ে অভিযোগ করতে পারে। আপনি পারেন না। ব্যাপারটা এমনই সহজ। আপনার জীবনসঙ্গীর প্রিয়জনদের অপমান করা থেকে বিরত থাকুন।

তার দুর্বলতা নিয়ে উপহাস করবেন না

মনে রাখবেন, আপনার সঙ্গীর নিরাপত্তাহীনতার বিষয়গুলো নিয়ে রসিকতা করা যাবে না। যদি আপনার সঙ্গী তার চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন এবং আপনি তাকে নিয়ে উপহাস করেন, তবে তা তাকে প্রভাবিত করবে। এটা অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। দুর্বল জায়গায় আঘাত করা একটি বাজে কৌশল। যদিও এই ধরনের রসিকতা সেই মুহ‚র্তে নিরীহ মনে হতে পারে, কিন্তু এগুলো নীরবে সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসা মানে হলো ঝগড়ার সময়েও একে অপরের হৃদয়কে রক্ষা করা। তাই, কথা বলার সময় সতর্ক থাকুন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দাম্পত্যে সুখ চান? জীবনসঙ্গীকে ভুলেও বলবেন না এই ৪টি কথা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

হ্যাঁ, আপনি আপনার মানুষটিকে ভালোবাসেন। সে আপনাকে প্রাণ খুলে হাসায়। সে আপনার সম্পর্কে সবচেয়ে অদ্ভুত বিষয়গুলোও জানে। আপনি ভাবেন, এটাই সব। কিন্তু একটি ভুল কথা আপনাদের পৃথিবীটা ওলটপালট করে দিতে পারে। আমরা আমাদের সঙ্গীকে সঠিক কথা বলার জন্য অনেক বেশি চিন্তা করি। কিন্তু এমন একটি বিষয় আছে যা আপনাকে কেউ বলেনি। কখনও কখনও, আপনার সঙ্গীকে কী বলা উচিত নয় তা জানাটাও সমান গুরুত্বপ‚র্ণ। সম্পর্ক হলো স‚ক্ষ্ম চীনামাটির বাসনপত্রের মতো। এমনকী আপাতদৃষ্টিতে নিরীহ জিনিসও এর নাজুক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এখানে এমন চারটি বিষয় রয়েছে যা আপনার মুখ থেকে কখনোই বের হওয়া উচিত নয়-

তাকে বিয়ে করে আপনার অনুশোচনা হচ্ছে

হয়তো আপনাদের মধ্যে বছরের সবচেয়ে ভয়ংকর ঝগড়া চলছে, কিন্তু কখনোই একথা বলবেন না যে ‘তোমাকে বিয়ে করে আমার অনুশোচনা হচ্ছে’। একথা বলা সম্প‚র্ণ নিষিদ্ধ। এটি সম্পর্কের ক্রিপ্টোনাইট (দুর্বলতম অংশ) হিসেবে বিবেচনা করুন। একবার এমনটা করলে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আপনার সঙ্গী হয়তো মিথ্যা বলার জন্য আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু এটি আপনাদের বন্ধনকে চিরতরে নষ্ট করে দেবে। পুরো সম্পর্কটা নিয়ে আপনার অনুশোচনা আছে, একথা বললে তা খুব গভীরভাবে আঘাত করবে। আপনি যদি সত্যিই মন থেকে না বলেন, তবে এই কথাটি বলবেন না। যাকে ভালোবাসেন, তাকে বলা যে সে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, তা অত্যন্ত করুণ। যতবারই দুঃখ প্রকাশ করা হোক না কেন, তা মুছে যাবে না।

আর্থিক অবস্থা নিয়ে খোঁচা দেবেন না

জীবনসঙ্গীর আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে তাকে আক্রমণ করা বিবাহবিচ্ছেদের জন্য যথেষ্ট কারণ হতে পারে। সে হয়তো গরীব পরিবারে বা ধনী পরিবারে বড় হয়েছে, কিন্তু ঝগড়ার সময় এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়। টাকার লড়াইটা বাইরেই রাখুন। বড় হওয়ার সময় কার কত টাকা ছিল বা ছিল না, তা শুনতে কেউই পছন্দ করে না। টাকার বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। এটি মানুষের পরিচয়ের সঙ্গে জড়িত। তাই এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে তা আপনার সম্পর্ক নষ্ট করে দেবে।

তার পরিবার বা বন্ধুদের অপমান করবেন না

হয়তো তার কোনো বিরক্তিকর বন্ধু বা চাচার সঙ্গে আপনার কোনো মনোমালিন্য থাকতে পারে। আপনার আলোচনায় তার পরিবার এবং বন্ধুদের টেনে আনা কখনোই ভালো বুদ্ধি নয়। সে হয়তো এই ব্যক্তিকে ঘৃণা করে, কিন্তু তারপরেও আপনার তাদের সম্পর্কে খারাপ কথা বলার অধিকার নেই। এখানের ম‚ল নিয়মটি হলো, সে তার আপনজনদের নিয়ে অভিযোগ করতে পারে। আপনি পারেন না। ব্যাপারটা এমনই সহজ। আপনার জীবনসঙ্গীর প্রিয়জনদের অপমান করা থেকে বিরত থাকুন।

তার দুর্বলতা নিয়ে উপহাস করবেন না

মনে রাখবেন, আপনার সঙ্গীর নিরাপত্তাহীনতার বিষয়গুলো নিয়ে রসিকতা করা যাবে না। যদি আপনার সঙ্গী তার চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন এবং আপনি তাকে নিয়ে উপহাস করেন, তবে তা তাকে প্রভাবিত করবে। এটা অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। দুর্বল জায়গায় আঘাত করা একটি বাজে কৌশল। যদিও এই ধরনের রসিকতা সেই মুহ‚র্তে নিরীহ মনে হতে পারে, কিন্তু এগুলো নীরবে সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসা মানে হলো ঝগড়ার সময়েও একে অপরের হৃদয়কে রক্ষা করা। তাই, কথা বলার সময় সতর্ক থাকুন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x