বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কিশোরগঞ্জ পাসপোর্টে বিভ্রান্তিকর এসএমএস ও হয়রানি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

কিশোরগঞ্জ পাসপোর্টে বিভ্রান্তিকর এসএমএস ও হয়রানি

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক আবেদনকারীর ই-পাসপোর্ট আবেদনের পরপরই বিপরীতধর্মী দুটি খুদে বার্তা আসায় চরম ভোগান্তি ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মো. অপু মিয়া নামের ওই আবেদনকারী বায়োমেট্রিক ও আঙুলের ছাপ দেওয়ার পর এই ঘটনা ঘটে।

ওই দিন বিকেল ৩:০৫ মিনিটে বার্তা পাঠিয়ে আবেদনে সংশোধনের কথা বলা হলেও, মাত্র দুই ঘণ্টা পর বিকেল ৫:০৪ মিনিটে আরেকটি মেসেজে আবেদনটি বাতিল করা হয়। কোনো স্পষ্ট কারণ ছাড়াই এমন সিদ্ধান্তে আবেদনকারী হতভম্ব হয়ে পড়েন এবং সেবা প্রক্রিয়ায় কারিগরি বিভ্রাট রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।

৩০ সেপ্টেম্বর সকালে অপু মিয়া পাসপোর্ট অফিসে গেলে সহকারী পরিচালক অলিউল ইসলাম জানান, পূর্বের পাসপোর্ট নম্বর A09523320 এর তথ্য গোপনের কারণে আবেদন বাতিল করা হয়েছে। তবে যাচাই করে দেখা যায় ওই পাসপোর্টের নাম হৃদয় এবং পিতা-মাতার নাম ও ঠিকানার সঙ্গে অপু মিয়ার কোনো মিল নেই।

সহকারী পরিচালক জানান, সংশোধনের এসএমএস আসার পর দুই মিনিটেই বাতিল করার অফিসিয়াল অর্ডার আছে এবং নতুন করে আবেদন করতে হবে। ব্যাংক চালানের বিষয়ে বলা হয়, পূর্বের চালান বাতিল করে নতুন চালান দিতে হবে এবং বাতিল চালানের টাকা মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে ফেরতের ব্যবস্থা করা হবে।

ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য ভুল বা অমিলের কারণে আবেদন বারবার ফেরত দেওয়া হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও নিয়ম স্পষ্ট না থাকায় চাকরিজীবী ও দূরবর্তী এলাকার মানুষকে বারবার অফিসে এসে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জ পাসপোর্টে বিভ্রান্তিকর এসএমএস ও হয়রানি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক আবেদনকারীর ই-পাসপোর্ট আবেদনের পরপরই বিপরীতধর্মী দুটি খুদে বার্তা আসায় চরম ভোগান্তি ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মো. অপু মিয়া নামের ওই আবেদনকারী বায়োমেট্রিক ও আঙুলের ছাপ দেওয়ার পর এই ঘটনা ঘটে।

ওই দিন বিকেল ৩:০৫ মিনিটে বার্তা পাঠিয়ে আবেদনে সংশোধনের কথা বলা হলেও, মাত্র দুই ঘণ্টা পর বিকেল ৫:০৪ মিনিটে আরেকটি মেসেজে আবেদনটি বাতিল করা হয়। কোনো স্পষ্ট কারণ ছাড়াই এমন সিদ্ধান্তে আবেদনকারী হতভম্ব হয়ে পড়েন এবং সেবা প্রক্রিয়ায় কারিগরি বিভ্রাট রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।

৩০ সেপ্টেম্বর সকালে অপু মিয়া পাসপোর্ট অফিসে গেলে সহকারী পরিচালক অলিউল ইসলাম জানান, পূর্বের পাসপোর্ট নম্বর A09523320 এর তথ্য গোপনের কারণে আবেদন বাতিল করা হয়েছে। তবে যাচাই করে দেখা যায় ওই পাসপোর্টের নাম হৃদয় এবং পিতা-মাতার নাম ও ঠিকানার সঙ্গে অপু মিয়ার কোনো মিল নেই।

সহকারী পরিচালক জানান, সংশোধনের এসএমএস আসার পর দুই মিনিটেই বাতিল করার অফিসিয়াল অর্ডার আছে এবং নতুন করে আবেদন করতে হবে। ব্যাংক চালানের বিষয়ে বলা হয়, পূর্বের চালান বাতিল করে নতুন চালান দিতে হবে এবং বাতিল চালানের টাকা মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে ফেরতের ব্যবস্থা করা হবে।

ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য ভুল বা অমিলের কারণে আবেদন বারবার ফেরত দেওয়া হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও নিয়ম স্পষ্ট না থাকায় চাকরিজীবী ও দূরবর্তী এলাকার মানুষকে বারবার অফিসে এসে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x