বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চাঁপাইনবাবগঞ্জে বৈধ জমি কিনেও মামলার মুখে পুলিশ পরিবার

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বৈধ জমি কিনেও মামলার মুখে পুলিশ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে বৈধভাবে জমি কিনে চরম বিপাকে পড়েছেন এক পুলিশ সদস্যের পরিবার। জমির সম্পূর্ণ মূল্য পরিশোধ করে রেজিস্ট্রি সম্পন্ন করার পরও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটিকে মিথ্যা মামলা দাবি করে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

শিবগঞ্জ উপজেলার রানীহাটি-সাবেক লাভাঙ্গা গ্রামের গিনিআরা সংবাদ সম্মেলনে জানান, তিনি সাবেক লাভাঙ্গা গ্রামের মিনহাজ উদ্দীনের কাছ থেকে ২০ লাখ টাকায় ৫ শতক জমি কেনেন। গত ১০ আগস্ট শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয় এবং ব্যাংকের মাধ্যমে ও নগদে পুরো টাকা পরিশোধ করা হয়।

তবে রেজিস্ট্রির কিছুদিন পর বিক্রেতা মিনহাজ উদ্দীন আদালতে মামলা করেন যেখানে অস্ত্রের ভয় দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ তোলা হয়। মামলায় পুলিশ সদস্য রাসেল আলী ও তার ভাই আসমাউল ইসলামসহ সাতজনকে আসামি করা হয়েছে।

আসমাউল ইসলাম দাবি করেন, মিনহাজ নিজে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিত হয়ে জমি রেজিস্ট্রি দিয়েছেন এবং তাদের কাছে সব প্রমাণ রয়েছে। এ বিষয়ে মিনহাজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ফোন কেটে দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বৈধ জমি কিনেও মামলার মুখে পুলিশ পরিবার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বৈধভাবে জমি কিনে চরম বিপাকে পড়েছেন এক পুলিশ সদস্যের পরিবার। জমির সম্পূর্ণ মূল্য পরিশোধ করে রেজিস্ট্রি সম্পন্ন করার পরও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটিকে মিথ্যা মামলা দাবি করে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

শিবগঞ্জ উপজেলার রানীহাটি-সাবেক লাভাঙ্গা গ্রামের গিনিআরা সংবাদ সম্মেলনে জানান, তিনি সাবেক লাভাঙ্গা গ্রামের মিনহাজ উদ্দীনের কাছ থেকে ২০ লাখ টাকায় ৫ শতক জমি কেনেন। গত ১০ আগস্ট শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয় এবং ব্যাংকের মাধ্যমে ও নগদে পুরো টাকা পরিশোধ করা হয়।

তবে রেজিস্ট্রির কিছুদিন পর বিক্রেতা মিনহাজ উদ্দীন আদালতে মামলা করেন যেখানে অস্ত্রের ভয় দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ তোলা হয়। মামলায় পুলিশ সদস্য রাসেল আলী ও তার ভাই আসমাউল ইসলামসহ সাতজনকে আসামি করা হয়েছে।

আসমাউল ইসলাম দাবি করেন, মিনহাজ নিজে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিত হয়ে জমি রেজিস্ট্রি দিয়েছেন এবং তাদের কাছে সব প্রমাণ রয়েছে। এ বিষয়ে মিনহাজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ফোন কেটে দেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x