বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সরকারি ক্রয় কমিটিতে ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

সরকারি ক্রয় কমিটিতে ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভা। সংগৃহীত

দেশের কৃষি খাতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে সার ক্রয় ও আমদানির একাধিক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বৃহস্পতিবার ১ অক্টোবর রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিসিজিপির ৪৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ১৯টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অধীন সার ক্রয়-সংক্রান্ত সাতটি প্রস্তাব ছিল যা কৃষি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত মজুত বজায় রাখতে সাহায্য করবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে কমিটি এক লাখ ১০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার ক্রয়ের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ থেকে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার ক্রয় করা হবে যাতে ব্যয় হবে ১৬২ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৪৩৮ দশমিক ১২৫ মার্কিন ডলার। এছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২২৮ কোটি ৯০ লাখ টাকা এবং সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪০ হাজার টন আমদানিতে ব্যয় হবে ২৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে জিটুজি চুক্তির আওতায় সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ষষ্ঠ ও সপ্তম লটে প্রতিটিতে ৪০ হাজার টন করে টিএসপি সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৩৩ কোটি ৭৬ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৮৭৭ মার্কিন ডলার। একই প্রতিষ্ঠান থেকে অষ্টম লটে ৩০ হাজার টন টিএসপি সার আমদানিতে ২৪৭ কোটি ৬৭ লাখ টাকা এবং নবম লটে ৪০ হাজার টন টিএসপি সার আমদানিতে ৩৩০ কোটি ২৩ লাখ টাকা ব্যয় নির্ধারিত হয়েছে। কৃষি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত মজুত বজায় রাখা এবং সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতেই এসব সার ক্রয় ও আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সরকারি ক্রয় কমিটিতে ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশের কৃষি খাতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে সার ক্রয় ও আমদানির একাধিক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বৃহস্পতিবার ১ অক্টোবর রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিসিজিপির ৪৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ১৯টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অধীন সার ক্রয়-সংক্রান্ত সাতটি প্রস্তাব ছিল যা কৃষি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত মজুত বজায় রাখতে সাহায্য করবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে কমিটি এক লাখ ১০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার ক্রয়ের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ থেকে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার ক্রয় করা হবে যাতে ব্যয় হবে ১৬২ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৪৩৮ দশমিক ১২৫ মার্কিন ডলার। এছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২২৮ কোটি ৯০ লাখ টাকা এবং সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪০ হাজার টন আমদানিতে ব্যয় হবে ২৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে জিটুজি চুক্তির আওতায় সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ষষ্ঠ ও সপ্তম লটে প্রতিটিতে ৪০ হাজার টন করে টিএসপি সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৩৩ কোটি ৭৬ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৮৭৭ মার্কিন ডলার। একই প্রতিষ্ঠান থেকে অষ্টম লটে ৩০ হাজার টন টিএসপি সার আমদানিতে ২৪৭ কোটি ৬৭ লাখ টাকা এবং নবম লটে ৪০ হাজার টন টিএসপি সার আমদানিতে ৩৩০ কোটি ২৩ লাখ টাকা ব্যয় নির্ধারিত হয়েছে। কৃষি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত মজুত বজায় রাখা এবং সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতেই এসব সার ক্রয় ও আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x