বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গাইবান্ধায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও সার জব্দ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

গাইবান্ধায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও সার জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে সার মজুত করার দায়ে সুজন মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সুজন মিয়া উজান বোচাগাড়ী গ্রামের মো. শামছুল হকের ছেলে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়িতে মজুত করে রাখা ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে এসব সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখার সুযোগ নেই। জব্দ করা এসব সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে এবং বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে এবং অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও সার জব্দ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে সার মজুত করার দায়ে সুজন মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সুজন মিয়া উজান বোচাগাড়ী গ্রামের মো. শামছুল হকের ছেলে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়িতে মজুত করে রাখা ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে এসব সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখার সুযোগ নেই। জব্দ করা এসব সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে এবং বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে এবং অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x